চট্টগ্রামে জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১১:৪৫ পিএম

চট্টগ্রাম কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে এম টি বাংলার জ্যোতি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

ঘটনার কারণ অনুসন্ধান করে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার লক্ষ্যে তদন্ত কমিটি গঠনের জন্য তিনি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা প্রদান করেছেন।

মঙ্গলবার এর প্রেক্ষিতে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃক সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে এম.টি বাংলার জ্যোতি জাহাজে সংঘটিত অগ্নিকাণ্ড সৃষ্টির কারণ, দুর্ঘটনার ফলে সংগঠিত ক্ষয়ক্ষতির বিবরণ, ভবিষ্যতে অনুরূপ দুর্ঘটনার প্রতিরোধকল্পে করণীয় বিষয়াদি পর্যালোচনা পূর্বক একটি তদন্ত প্রতিবেদন বিএসসি এর ব্যবস্থাপনা পরিচালক বরাবর দাখিল কতে বলা হয়েছে।

সোমবার চট্টগ্রাম কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি ঘটেছে। মর্মান্তিক এ অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করেন জাহাজের ক্যাডেট সৌরভ সাহা, ফোরম্যান নুরুল ইসলাম ও ডেক ক্যাজুয়াল সদস্য হারুন।


এদিকে এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন মন্ত্রণারয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শোকবার্তায় উপদেষ্টা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে শোকাহত পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এআর
মঙ্গলবার ভোর থেকেই প্রাগৈতিহাসিক তীর্থস্থান শ্রী শ্রী মাতা সীতা মন্দির সংলগ্ন কর্ণফুলী নদীর তীরে ঢল নামে হাজারো সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীর। 
সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ আটলান্টিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজে থাকা এক কর্মচারী নিহত হয়েছেন।
চোখের পলকে আনুমানিক তিন মণ ইলিশ উঠে এলো ডেকে! আমরা যতটা পারলাম কুড়িয়ে নিলাম, বাকিটা আবার সাগরেই গড়িয়ে পড়লো।
চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের বাড়ি বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহবান জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে। মাইকিংয়ের শেষ অংশে কর্ণফুলী থানা পুলিশের নাম ব্যবহার করা হয়েছে।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর