কারাগারে শুয়ে বসে সময় কাটাচ্ছেন সাবেক প্রভাবশালীরা

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৬:১৯ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাপুটে কর্মকর্তা গ্রেফতার হয়ে আছেন কারাগারে। কিছু দিন আগের ব্যস্ত প্রভাবশালীরা বর্তমানে কারাগারে শুয়ে-বসে-ইবাদত বন্দেগির মাধ্যমে দিন পার করছেন।

চার মন্ত্রী, তিন প্রতিমন্ত্রী, ৯ সংসদ সদস্য ছাড়াও দুই সাবেক আইজিপি ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা পাচ্ছেন বিশেষ সুবিধা। সারা দেশে বন্দিদের মধ্যে এখন পর্যন্ত ৪৯ জন পাচ্ছেন ডিভিশন সুবিধা। তাদের অনেকই  হৃদরোগ ও ক্যানসারের মত কঠিন রোগে আক্রান্ত।

গেলো পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেফতার হন অনেকেই। কারা কর্মকর্তারা জানান, কারাবিধি অনুযায়ী ডিভিশন প্রাপ্তরা এটাস্টড বাথরুমসহ আলাদা রুম, উন্নত খাট, চেয়ার-টেবিলসহ পাচ্ছেন সাধারণ কারাবন্দিদের থেকে উন্নত খাবার। 

প্রভাবশালীরা পেয়েছেন খাট, ভালো বিছানা, টেবিল, চেয়ার, তোষক, বালিশ, তেল, চিরুনি, আয়নাসহ কিছু প্রয়োজনীয় জিনিস। এছাড়া কারাগারের বাইরে থেকে স্বজনদের দেওয়া খাবার যাচাই-বাছাই করে তাদের দিচ্ছে কর্তৃপক্ষ। বন্দির চাহিদার পরিপ্রেক্ষিতে বইপত্র এবং দুইটি দৈনিক পত্রিকা পাচ্ছেন।

এছাড়া ডিভিশন সুবিধার আবেদনে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামছুল হক টুকু। আবেদন করে ডিভিশনে আছেন সাবেক চার মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, টিপু মুন্সী এবং আসাদুজ্জামান নূর।

সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি-উন্নয়ন) মো. ফরহাদ বলেন, অনেকেই বলছেন তারা রাজকীয় হালে আছেন। কিন্তু ৯৬ বর্গমিটারের সেলে কতটুকু রাজকীয় হালে থাকা যায়, আপনারাই চিন্তা করে দেখুন।

এমন তালিকায় আরও আছেন সংসদ সদস্য হাজী সেলিম, সাবেক মন্ত্রী শাহজাহান খান ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, মাহবুব আলীসহ কয়েকজন। কারা কর্মকর্তারা জানান, কারাবিধি অনুযায়ী কারাগারে শ্রেণি সুবিধা পাচ্ছেন সাবেক এমপি, মন্ত্রী ও সিআইপিরা। কোনও কোনও বন্দি আছেন যারা হৃদরোগ এবং ক্যানসারের মত কঠিন রোগে আক্রান্ত।

সহকারী কারা মহাপরিদর্শক আরও জানান, কারাগারে সবই হচ্ছে কারাবিধি অনুযায়ী। বিধির বাইরে কোনো সুবিধা দেয়ার সুযোগ নেই।

 

এআরএস
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর