ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে এনজিও কর্মী নিহত

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০১:০০ এএম

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সাবরেজিস্ট্রি কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামরুজ্জামান (৪০) রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। সে  বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস’র মাঠকর্মী হিসেবে রংপুরের পীরগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কামরুজ্জামান মোটরসাইকেলে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ মোড় থেকে বাজারের দিকে আসছিলেন। পথে সাবরেজিস্ট্রি মোড়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাহেন্দ্রা ট্রাক্টরের সাথে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করা হলেও এর চালক পালিয়েছে।

একাত্তর/আরএ
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর