বিচারে ভোগান্তি ও দ্রুত মামলা নিষ্পত্তিতে প্রাধান্য কমিশনের

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৩:৩৯ পিএম

বিচারিক আদালতে বিচারের দীর্ঘ সূত্রিতা ও মামলার খরচ কমানোর পাশাপাশি উচ্চ আদালতের বিচারক নিয়োগের নীতিমালার তৈরিকে প্রাধান্য দিচ্ছে বিচার বিভাগ সংস্কার কমিশন। কমিশন মনে করে, নির্বাহী বিভাগসহ সরকারের সব বিভাগের সহযোগিতা ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা সম্ভব নয়।

মঙ্গলবার কমিশনের বৈঠক শেষে এসব কথা জানান কমিশন প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। 

৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের মধ্য দিয়ে দেশের দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকার। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার পর পরই বিভিন্ন খাতের সংস্কার করার ওপর নীতিগত সিদ্ধান্ত নেন। এরপরই গঠিত সংস্কার কমিশন। 

বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান করা হয় আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানকে। পরে পুর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়। কমিশন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বৈঠক করেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে। তিন ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কমিশনের সদস্যরা। 

এসময় কমিশন প্রধান বলেন, পুরোপুরি স্বাধীন বিচার বিভাগ একটি ভ্রান্ত ধারণা। সরকার ছাড়া বিচার বিভাগ চলে না। বিচার বিভাগে হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

কি কি বিষয়ে সুপারিশ করা হবে, এই প্রশ্নের জবাবে কমিশন চেয়ারম্যান বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের গাইডলাইন এখনও সরকারের কাছ থেকে পাওয়া যায়নি। তবে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানো, দ্রুত মামলার নিষ্পত্তির বিষয়গুলোকে জোর দিচ্ছে কমিশন। 

কমিশনের অন্য সদস্যরা জানান, নির্বাহী বিভাগ যাতে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ না করতে পারে, সে বিষয়ে প্রস্তাবনা দেবে কমিশন। আলোচনা করা হবে সব অংশীজনের সঙ্গে। 

আগামী মঙ্গলবার কমিশনের পরবর্তী বৈঠক বসবে বলেও জানান সদস্যরা।

একাত্তর/এসি
গ্রেপ্তারের আগে পুলিশ কর্মকর্তাদের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে গ্রেপ্তারি পরোয়ানার সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
দীর্ঘদিনের কর বিরোধের জের ধরে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-এর দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি...
ছবি ছাড়া কেবল বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়ার সুবিধা চেয়ে করা রিট ও রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে এনআইডি করার ক্ষেত্রে ছবি তোলার বাধ্যবাধকতা বহাল থাকছে।
তিনি ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালত এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর