সমস্যা সমাধানে ব্রিটেনকে বোমা মেরে ডুবিয়ে দিতে বললেন মেদভেদেভ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৫:০৯ পিএম

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ ব্রিটেনের সাথে তার দেশের বিদ্যমান সমস্যার সমাধানের জন্য ব্রিটেনের ওপর বোমা মেরে অঞ্চলটি ডুবিয়ে দেয়ার পরামর্শ দিয়েছেন।

রাশিয়ার প্রখ্যাত স্কিইং চ্যাম্পিয়ন এলেনা ভ্যালবে গত মাসের শেষ দিকে যে বিবৃতি দিয়েছিলেন তার প্রতিক্রিয়ায় এ পরামর্শ দেন দিমিত্রি মেদভেদেভ। খবর যুক্তরাজ্য ভিত্তিক ডেইলি এক্সপ্রেসের।  

এর আগে গত মাসের শেষ দিকে রাশিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং রাশিয়ার স্কিইং ফেডারেশনের প্রধান ভ্যালবে ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রুশ ক্রীড়াবিদদের বেশিরভাগকে আন্তর্জাতিক টুর্নামেন্টে নিষিদ্ধ করার জন্য পশ্চিমাদের নিন্দা করেন।

ভ্যালবে বলেন, যদি আমরা লন্ডনের ওপর বোমা ফেলি তাহলে সবকিছুর সমাধান হবে এবং আমরা বিশ্বের সব জায়গায় খেলার সুযোগ পাবো।

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ।

এ প্রসঙ্গে মেদভেদেভ বলেন, সমস্যা সমাধানের জন্য বোমা হামলার চেয়েও বেশি কার্যকর উপায় আছে। আমাদের ক্রীড়াবিদ ভ্যালবে লন্ডনের ওপর বোমা মারার যে পরামর্শ দিয়েছেন সেটি ঠিক আছে। তবে আমাদের সমস্যার আমূল সমাধান করতে হবে এবং অ্যাংলো-স্যাক্সন কুকুরের অভিশপ্ত দ্বীপটি ডুবিয়ে দিতে হবে।

বিদ্যমান 'সমস্যা' বলতে তিনি খেলাধুলা সংক্রান্ত টানাপড়েন নাকি সাধারণভাবে ব্রিটেনের সাথে রাশিয়ার সম্পর্ককে বুঝিয়েছেন তা স্পষ্ট নয়।

এসময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে 'শুয়োর ও মিউজিক্যাল কিয়েভ ক্লাউন' বলেও সম্বোধন করেন তিনি। 

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযান' শুরু করে রাশিয়া। মূলত ইউক্রেনের ন্যাটো সামরিক জোটে অংশগ্রহণের ঘটনাকে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত। রাশিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার সাথে প্রক্সি যুদ্ধে লিপ্ত হয়েছে। 

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর