নাসরুল্লাহকে হত্যার পর ইসরাইল আরও অনিরাপদ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০১:২০ পিএম

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহকে হত্যার পর ইসরাইলি শাসক গোষ্ঠী আরও নিরাপত্তাহীন হয়ে পড়েছে পড়েছে বলে জানিয়েছে একটি মার্কিন মিডিয়া।

একটি প্রবন্ধে মার্কিন নিউজউইক উল্লেখ করেছে, ইহুদিবাদী শাসক গোষ্ঠী ২৭ সেপ্টেম্বর লেবাননে হিজবুল্লাহর মহাসচিব শহীদ সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ হত্যার জন্য উদযাপন করেছে এবং গর্ববোধ করছে। এরপরই সংবাদ মাধ্যমটি লিখেছে, এই হত্যাকাণ্ড ইসরাইলকে আরও অনেক বেশি বিপদে ফেলতে পারে এবং এ অঞ্চলটিকে আগের চেয়ে আরও বেশি অনিরাপদ এবং অস্থিতিশীল করে তুলছে। খবর পার্সটুডের।

পার্সটুডের মতে আমেরিকার এই গণমাধ্যম বলেছে, যদিও নাসরুল্লাহ ইহুদিবাদীদের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দিতেন এবং ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ ফ্রন্টের নেতৃত্ব দিয়েছিলেন তবে তিনি একজন বিচক্ষণ এবং বাস্তববাদী নেতা ছিলেন।

নিউজউইকের প্রতিবেদনে আরও বলা হয়, নাসরুল্লাহ গাজা যুদ্ধের সময় তার এই বিচক্ষণ নীতি অব্যাহত রেখেছিলেন এবং অত্যন্ত সংযম প্রদর্শন করেছিলেন এবং লেবাননকে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সঙ্গে পূর্ণ মাত্রার যুদ্ধে টেনে না নিয়ে প্রতিরোধকে জীবন্ত ও গতিশীল রাখার চেষ্টা করেছিলেন।

এই মিডিয়ার মতে, নাসরাল্লাহর হত্যা কেবল হিজবুল্লহকে পতনের দিকে নিয়ে যাবে না বরং এটি সম্ভবত এই আন্দোলনকে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে সরাসরি সংঘর্ষের দিকে ঠেলে দেবে এবং ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর ব্যাপক এবং আরও ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপ বৃদ্ধি পাবে।

প্রতিবেদনে জোর দেওয়া হয়েছে যে, ইতিহাসে দেখা গেছে যে একজন স্বীকৃত নেতার অপসারণে প্রায়ই একটি অপ্রত্যাশিত ঘটনার  জন্ম দেয় এবং আরও বিপজ্জনক উত্তরসূরি উত্থানের দিকে পরিচালিত করে।

একাত্তর/আরএ
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধের যুদ্ধ শেষ, আর স্কোরবোর্ড বলছে- স্পেন ০, আর্জেন্টিনা ০। দুই পরাশক্তির মাঠের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি মাঠের বাইরেও উত্তেজনার পারদ...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর