ইসরাইলবিরোধী পোস্ট করায় ওমরাহ হজে ইরাকি সেনা কর্মকর্তা আটক

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১২:১৭ এএম

দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসনের বিরোধিতা করে সামাজিক মাধ্যমে পোস্ট দেয়ায় ইরাকের এক সেনা কর্মকর্তাকে ওমরাহ হজ পালনের সময় আটক করেছে সৌদি সরকার।

মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম দি নিউ আরবের বরাতে পার্সটুডে জানিয়েছে, ইরাকের ওই সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট কর্নেল ওমর নিজার।

ওমরাহ হজ পালনের আগে নিজার সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন, যাতে তিনি গাজা এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের বিজয় কামনা করেন।

এই ভিডিও পরবর্তীতে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে ভিডিওটি পোস্ট করার কারণেই কর্নেল নিজারকে সৌদি কর্তৃপক্ষ আটক করেছে। 

কর্নেল নিজারের আইনজীবী ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, আটক করার পর সৌদি কর্তৃপক্ষ দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা বা এসএস’র কাছে নিজারকে হস্তান্তর করেছে এবং পরবর্তীতে তার ভাগ্যে কি ঘটেছে তা পরিষ্কার নয়।

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশ ছাড়া চলমান গণহত্যার বিরুদ্ধে ফুঁসে উঠেছে পুরোবিশ্ব। তবে সৌদি সরকার শুরু থেকেই ইসরাইলকে সমর্থন দিয়ে আসছে। সরাসরি অস্ত্র-অর্থ দিয়ে ইসরাইলকে সাহায্য না করলেও ইসরাইলের কোনো সমালোচনাকে সহ্য করছে না সৌদি প্রশাসন। প্রায় একই ধরনের অভিযোগে এর আগেও দেশটিতে একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

আরবিএস
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তানের...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর