ইরানের ভয়ে ইসরাইলে সেনাসহ ‘থাড’ পাঠাচ্ছে আমেরিকা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পিএম

সময়ের সঙ্গে সঙ্গে ঘনীভূত হচ্ছে, ইরান-ইসরাইল সঙ্কট। গেলো ১ অক্টোবর ইসরাইলের ভূখন্ড লক্ষ্য করে ইরানের ‘ট্রু প্রমিস-২’ অভিযানের পর প্রতিশোধের নেশায় বুঁদ হয়ে আছে তেল আবিব। ইরানকে কিভাবে জবাব দেবে সেই পরিকল্পনা চূড়ান্ত করতে রোববার সভায় বসেছিলো ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।

সেই সভার সিদ্ধান্ত জানা না গেলেও, এই পরিস্থিতির মধ্যে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে দেশটিতে একটি উন্নত ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা (থাড) পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থা দেখভাল করতে ইসরাইল যাচ্ছে ১০০ জন মার্কিন সেনাও।

বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিক্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরাইলে থাড প্রতিরক্ষা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে পেন্টাগন। তারা জানিয়েছে, ইসরাইলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা ও সেনা পাঠানো হচ্ছে। এতে ব্যালিস্টিক মিসাইলেরর বিরুদ্ধে ইসরাইলকে আরও শক্তিশালী করে তুলবে।

হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার প্রতিশোধ হিসেবে ইরান ইসরাইলে শত শত মিসাইল নিক্ষেপ করার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই ঘোষণা এলো। যদিও যুক্তরাষ্ট্রকে ইরান বার্তা দিয়েছে তারা যেন তাদের সেনাদের ইসরায়েলে না পাঠায়। এতে তাদের সেনারা ঝুঁকিতে পড়বে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ রোববার বলেছে, পেন্টাগনের প্রধান লয়েড অস্টিন ইসরাইলের আকাশ প্রতিরক্ষা বাড়াতে সাহায্য করার জন্য একটি টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) মোতায়েনের অনুমোদন দিয়েছেন। থাড ব্যাটারি ইসরাইলের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করবে।

পেন্টাগন বলেছে, ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে শীর্ষ মিত্র ইসরাইলের প্রতি সমর্থন অব্যাহত রাখার অংশ হিসেবেই এই সামরিক সহায়তা দিয়েছে জো বাইডেনের প্রশাসন। এই পদক্ষেপ ইসরাইলের প্রতিরক্ষা এবং দেশটিতে মার্কিনদের ইরানের যে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে।

পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেছেন, থাড ব্যাটারি মোতায়েন ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সহায়ক হবে। থাড ব্যাটারি পরিচালনা করতে সাধারণত অন্তত ১০০ সেনা প্রয়োজন হয়। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অস্ত্র নির্মাতা লকহিড মার্টিন থাড ব্যবস্থা তৈরি ও সুসংহত করে।

থাডগুলোকে স্বল্প, মাঝারি ও মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে গুলি করার জন্য ডিজাইন করা। তবে কত দ্রুত এই ব্যবস্থা ইসরাইলে মোতায়েন করা হবে তা জানাননি মার্কিন কর্মকর্তারা। এর আগে ২০১৯ সালে প্রশিক্ষণ ও বিমান প্রতিরক্ষা মহড়ার জন্য একটি থাড ব্যাটারি ইসরাইলে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র।

১৫০ থেকে ২০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রকে আকাশেই উড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে থাডের। ছ’টি লঞ্চার বিশিষ্ট হাতিয়ারকে ট্রাকে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। থাডে আছে ৪৮টি ইন্টারসেপ্টর, রেডিও ও রাডার সরঞ্জাম। এটিকে চালানোর জন্য বিশেষ বাহিনী দরকার হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েচেন, ইসরাইলে ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন করতে গিয়ে আমেরিকা তাঁদের সৈনিকদের জীবন ঝুঁকির মুখে ফেলছে। আমরা এ এলাকায় সর্বাত্মক যুদ্ধ ঠেকানোর সব রকম চেষ্টা করেছি। কিন্তু স্পষ্ট করে বলতে চাই, ইরানের স্বার্থরক্ষায় কোনও হুমকি মেনে নেয়া হবে না।

গত ১ অক্টোবর ইসরাইলকে লক্ষ্য করে ১৮১টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। ইসরাইলের তিনটি আলাদা ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও এসব ব্যবস্থা মিসাইলগুলো আটকাতে ব্যর্থ হয়। আর ইরানের ১ অক্টোবরের হামলার পর দেশটিকে পাল্টা জবাব দেওয়ার হুমকি দেয় দখলদার ইসরাইল।

ইসরাইল এখন পর্যন্ত এই হামলার জবাব কীভাবে দেবে তা জানায়নি। তবে, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, যে তাদের হামলাটি মারাত্মক ও বিস্ময়কর হবে। এনিয়ে তেল আবিব ও ওয়াশিংটনের মধ্যে নিয়মিত কথাবার্তা হলেও ইরানের পারমাণু ও তেলক্ষেত্রে হামলার পক্ষে নয় বাইডেন প্রশাসন।

এআর
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর