যেসব কারণে আত্মগোপনে গায়িকা মমতাজ

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৪:১৭ পিএম

আবারও আলোচনায় দেশীয় লোকগানের জনপ্রিয় গায়িকা মমতাজ বেগম। দুই দশকের বেশি তাঁর পেশাদারি সংগীতজীবনে ৭০০টির বেশি একক অ্যালবাম প্রকাশ করে গিনেস বুক অব রেকর্ডসে নাম লেখানো এই শিল্পী গত পাঁচই আগস্টের পর থেকেই ছিলেন লোকচক্ষুর অন্তরালে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাওয়া তিনবারের সংসদ সদস্য মমতাজ ফেসবুকে সরব থাকলেও ছাত্র-জনতার আন্দোলন যখন গতি পেতে শুরু করে, তখন ফেসবুকেও আর দেখা যায়নি মমতাজকে। সবশেষ ১৬ জুলাই তিনি পোস্ট করেন। এর প্রায় তিন মাস পর একটি ভিডিও নিয়ে ফেসবুকে ফিরলেন মমতাজ।

ওই ভিডিওতে একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল ফোন নিয়ে গান গাইতে দেখা যায় মমতাজ বেগমকে। ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে? -গানটি শোনা যায় তার কণ্ঠে। ৮৮ দিন পর ফেসবুকে গানের ভিডিও নিয়ে হাজির হওয়া মমতাজকে দেখে অবাক হয়েছেন অনেকে।

তিন মাসের মাথায় মমতাজকে ফেসবুকে দেখে কেউ জানতে চেয়েছেন, কোথায় আছেন তিনি, আত্মগোপনে আছেন নাকি বিদেশে পাড়ি জমিয়েছেন? কেউ আবার আওয়ামী লীগ সরকারের সঙ্গে তাঁর সম্পর্ক তুলে ধরে মন্তব্য করেছেন। তবে এসব প্রশ্নের জবাবে কোন কিছুই জানাননি এই সংগীতশিল্পী।

অজ্ঞাত স্থান থেকে গান গেয়ে শোনার পরদিনও মমতাজ আবারো শিরোনামে আসেন। ১৪ অক্টোবর, তার ব্যাংক হিসাব জব্দ করা হয়। সেই সঙ্গে তার নামে কোন লকার সুবিধা থাকলে তার ব্যবহারও রহিত করা হয়েছে। পাশাপাশি তার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত করেছে সংশ্লিষ্ট সংস্থা। 

আওয়ামী লীগ সরকার পতনের পর মমতাজের নাম প্রথমবার শিরোনামে আসে, মানিকগঞ্জের সিংগাইরে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে এক প্রতিবাদ মিছিলে গুলি চালিয়ে চারজনকে হত্যার ঘটনায় তাকে প্রধান আসামি করে মামলা দায়ের করার পর। অভিযোগ আছে, ওই হামলা ইন্ধনদাতা ছিলেন মমতাজ। 

গানে গানে বাংলার কোটি কোটি মানুষকে মুগ্ধ করলেও, সুরের ভুবন থেকে রাজনীতির মাঠে এসে বিতর্কিত হতে শুরু করেন মমতাজ। দেড় যুগ আগে রাজনীতিতে সক্রিয় হন। ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। 

এরপর ২০১৪ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন মমতাজ। ২০২৪ সালেও নৌকা প্রতীকে লড়েও, হেরে যান স্বতন্ত্র প্রার্থীর কাছে। এলাকাবাসীর অভিযোগ, মমতাজ নিজের স্বার্থ সিদ্ধি করতেই ব্যস্ত ছিলেন। নিজের ইউনিয়ন ছাড়া কিছু বুঝতেন না। 

এছাড়াও এলাকায় চাঁদাবাজি ও দলের মধ্যে বিভেদ সৃষ্টিরও অভিযোগও রয়েছে মমতাজের বিরুদ্ধে। সংসদ অধিবেশনে গান শোনানো এবং মাথায় করে বিদ্যুতের ফেরির মন্তব্য নিয়েও সমালোচনার মুখে পড়েছেন। সেই সঙ্গে নিজ এলাকায় মধুমেলা আয়োজন নিয়েও মমতাজের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিলো। 

এমন সব অভিযোগের কারণেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই খোঁজ নেই মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজের। জনতার মুখোমুখি হবার ভয়েই আত্মগোপনে চলে গেছেন এই গায়িকা। যদিও নির্বাচনে হারার পর রাজনীতিতে খুব বেশি সক্রিয় ছিলেন না তিনি। 

তবে পাঁচই আগস্টের পর তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। মমতাজের কাছের লোকজন জানিয়েছেন, এখনো দেশেই আত্মগোপনে অবস্থান করছেন তিনি। কিন্তু গ্রামের বাড়ি সিংগাইরে নেই মমতাজ। তার মোবাইল ফোন নম্বরে ফোন করা হলেও, কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।

এআরএস
ভারতীয় সংগীত জগতের উজ্জ্বল নক্ষত্র, অভিনেত্রী ও কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। 
মাত্র কিছুদিন আগেই নারী নির্যাতনের মামলায় গ্রেপ্তারের পর ছাড়া পেয়ে আবার পুলিশের হাতে আটক হলেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। 
বছর জুড়েই আলোচিত ঘটনার ঘনঘটা ছিলো চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনজুড়ে। জুলাই অভ্যুত্থানের কারণে শিল্পী সমাজ বিভক্ত হয়ে যাওয়ার পাশাপাশি শিল্পকলা একাডেমির মঞ্চে নাটক বন্ধের ঘটনা আলোচনা ও সমালোচনার ঝড়...
সৌন্দর্যের কি সংজ্ঞা আছে, এমন প্রশ্নের উত্তর নিয়ে বিতর্কের শেষ নেই। তবে সৌন্দর্যের কোন নির্দিষ্ট সংজ্ঞা দেয়া যায় না। মানুষের মধ্যে জাতি-বর্ণ, তাদের পরিবেশ, ভৌগোলিক অবস্থান এবং সংস্কৃতি অনুযায়ী...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর