ইসরাইলবিরোধী লড়াইয়ের দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা হিজবুল্লাহর

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৪:০২ পিএম

দখলদার ইসরাইলের বিরুদ্ধে অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দিয়েছে লেবানন প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ইসরাইল এক বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও লেবাননে যে বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে আসছে তার জেরেই দখলদার রাষ্ট্রটির বিরুদ্ধে নতুন করে অভিযানে নামছে হিজবুল্লাহ । 

শুক্রবার এক বিবৃতিতে ইসরাইলবিরোধী লড়াইয়ের দ্বিতীয় ধাপ শুরুর এ ঘোষণা দেয় ইরান সমর্থিত সশস্ত্র সংগঠনটি। খবর তেহরানভিত্তিক পার্সটুডের। 

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরোধ যুদ্ধের সর্বোচ্চ কমান্ড থেকে দেয়া নির্দেশনার ভিত্তিতে ইসরাইলবিরোধী লড়াইয়ের দ্বিতীয় ধাপের ঘোষণা দেয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন ধাপের লড়াই দৃশ্যমান হবে এবং এর সাথে সম্পর্কযুক্ত ঘটনাগুলো দেখা যাবে। 

হিজবুল্লাহ বলেছে, চলতি সপ্তাহের প্রথম দিকে তারা ইসরাইলের ১০ জন দখলদার সেনাকে হত্যা করেছে এবং ৯টি মার্কাভা ট্যাংক ও চারটি সামরিক বুলডোজার ধ্বংস করেছে। এর পাশাপাশি ১৫০ জনের বেশি দখলদার সেনা আহত হয়েছে। 

এদিকে এবারই প্রথমবারের মতো ইসরাইলি সেনাদের বিরুদ্ধে গইডেড মিসাইল ব্যবহার করেছে হিজবুল্লাহ।  
সংগঠনটির যোদ্ধারা দক্ষিণ লেবানন সীমান্তে অবস্থিত সামরিক অবস্থান এবং ব্যারাকগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া আরও অত্যাধুনিক ড্রোন ব্যবহার করা শুরু হয়েছে যা দিয়ে ইসরাইলের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানো হচ্ছে। 

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

চলমান এ গণহত্যার প্রতিবাদে গেলো বছর ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হিজবুল্লাহ। এর জেরেই লেবাননের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে প্রায় দুই মাস ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে আসছে ইসরাইল। এসব হামলায় নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।  

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
ইরানের হামলার পর এবার দেশটিতে পালটা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। আজ ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর