মিরপুরে এবার সাকিব ভক্তদের বিক্ষোভ!

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৯:২০ পিএম

ছুটির দিনে মেঘলা পরিবেশেও ‘টক অব দ্য টাউন’ বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নন্দিত-নিন্দিত তারকা সাকিব আল হাসান। একদিন আগেই, সাকিবের দেশে না ফেরার খবরের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াড থেকে তার নাম বাদ দেয়ার মিরপুরে বিক্ষোভ ছিলো আলোচনার কেন্দ্রে।

পরের দিনও সেই মিরপুর স্টেডিয়াম আবারও আলোচনায়। সাকিব আল হাসানকে দলে ফেরাতে বিভিন্ন স্লোগান দিয়েছেন তার ভক্তরা। শুক্রবার বৃষ্টিভেজা বিকেলে কয়েকশ ক্রিকেটপ্রেমী ব্যানার নিয়ে মিরপুর স্টেডিয়ামের সামনে জড়ো হয়। বিক্ষোভ থেকে বিসিবিকে আল্টিমেটামও দেয় বিক্ষোভকারীরা।

এ সময় বিক্ষোভকারীরা দাবি করেন, তারা মাঠ থেকেই সাকিবকে বিদায় দিতে চান। ভক্তরা বলছেন, সাকিব যেন এই মিরপুর স্টেডিয়াম থেকে বিদায় নিতে পারেন। ১৭ বছর ধরে উনি দেশকে সেবা দিয়েছেন। আমরা তাকে মাঠ থেকে বিদায় দিতে চাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবকে আমরা দলে চাই।

মিরপুর টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন সাকিব। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডার সেজন্য যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আসার পথেই ছিলেন। কিন্তু বৃহস্পতিবার দুবাই আসার পর ঢাকাগামী ফ্লাইট বাতিল করতে হয় তাকে দেশে সাকিববিরোধী বিক্ষোভে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠায়।

আরব আমিরাতে পৌঁছে সাকিব জানতে পারেন, নিরাপত্তার কারণে তাকে দেশে ফিরতে বারণ করেছে সরকার। নিজের নিরাপত্তার কথা ভেবে ঝুঁকি নেননি সাকিবও। পরে, বৃহস্পতিবার বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও সাকিবের দেশে না ফেরার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগেই সকাল থেকে দুপুর পর্যন্ত সাকিববিরোধী বিক্ষোভ হয় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকে। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে স্মারকলিপি দেওয়া হয় সাকিবকে দল থেকে বাদ দেওয়ার জন্য এবং না দিলে ম্যাচের দিন ‘মিরপুর ব্লকেড’ করার ঘোষণা ছিলো সেখানে।

এরপর শুক্রবার দেখা গেছে উল্টো চিত্র। সাকিবকে মিরপুর টেস্টের দল থেকে বাদ দিতেই ফুঁসে উঠেছেন তার ভক্ত-সমর্থকরা। মিরপুর স্টেডিয়ামের দুই নম্বর গেটে সাকিবের ভক্ত-সমর্থকরা তাকে দলে ফেরাতে বিক্ষোভ করেছেন। তারা বিসিবির কাছে একটি স্মারকলিপিও দিয়েছেন।

আগামী ২১ অক্টোবর থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়েই টেস্টকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব। তবে তিনি দেশে ফিরতে না পারায় তার বদলে দলে নেওয়া হয়েছে স্পিনার হাসান মুরাদকে।

বিসিবির পাঠানো এক বিবৃতিতে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, আমাদেরকে বলা হয়েছে সাকিব প্রথম টেস্টের জন্য ‘অ্যাভেইলেবল’ নয়। সে তার টেস্ট ক্যারিয়ারের শেষ দিকে দাঁড়িয়ে আছে, কিন্তু অভিজ্ঞতা ব্যাট ও বল হাতে তার যে তার সামর্থ্যের কোনো বিকল্প নেই আমাদের।

মুরাদকে লিপু বলেন, হাসান মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। আমাদের সিস্টেমের মধ্যেও সে ছিল। হাসান মুরাদ আমাদের বোলিংয়ে ভারসাম্য আনবে, বিশেষত ঘরের মাটিতে। আমাদের বিশ্বাস তার এই পর্যায়ে খেলার মতো সম্ভাবনা আছে।

এআরএস
দীর্ঘ ২৩ বছরের খরা কেটে অজি ডেরায় আগুন জ্বালিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল! ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টে বিশ্বসেরা পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে ইতিহাস সৃষ্টি করেছে...
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় দিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টেই অজিদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে অবিস্মরণীয় এক রেকর্ড গড়েছে...
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪১০ রানে অলআউট হয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। প্রথম ইনিংস থেকে ২৭০ রানের লিড পেয়েছে জিম্বাবুয়ে। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর