‘রূপালি গিটার’ ছেড়ে যাবার ছয় বছর ও শুরু থেকে শেষ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১০:০৫ পিএম

আইয়ুব বাচ্চু, বাংলাদেশের একজন অন্যতম সেরা গিটারবাদক ও কিংবদন্তী  ব্যান্ডসংগীত তারকা। ৯০-এর দশকে মাতিয়েছেন সঙ্গীতাঙ্গনের অডিও ইন্ডাস্ট্রি আর কনসার্টের মঞ্চ। পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। বাংলাদেশ ছাড়িয়ে বিদেশেও তার পরিচিতি ছড়িয়েছে। আইয়ুব বাচ্চুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৮ সালের ১৮ অক্টোবর মারা যান। 

আইয়ুব বাচ্চু ১৯৭৬ সালে, চট্টগ্রামে কলেজ জীবনে ‍‘আগলি বয়েজ’ নামের ব্যান্ড গঠনের মাধ্যমে সঙ্গীত জীবনের সূচনা করেন। ১৯৭৭ সালে ‘ফিলিংস’ ব্যান্ডে যোগ দেন। এই ব্যান্ড দলের সঙ্গে ১৯৮০ পর্যন্ত কাজ করেন। এরপর তিনি ‘সোলস’-এর প্রধান গিটারবাদক হিসেবে কাজ করেন। সোলস-এ ছিলেন ১৯৯০ সাল পর্যন্ত। আইয়ুব বাচ্চু ১৯৯১ সালের পাঁচ এপ্রিল, তার নিজের ব্যান্ড ‘লিটল রিভার ব্যান্ড’ গঠন করেন, যা পরবর্তীকালে ‘লাভ রানস ব্লাইন্ড’ নামে বা সংক্ষেপে ‘এলআরবি’ নামে জনপ্রিয়তা পায়।

আইয়ুব বাচ্চুর কণ্ঠে কালজয়ী গানের মধ্যে ‘সেই তুমি’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘এখন অনেক রাত’, ‘মেয়ে’, ‘কেউ সুখী নয়’, ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘এক আকাশের তারা’,  ‘রুপালি গিটার’, ‘উড়াল দেবো আকাশে’, ‘তারা ভরা রাতে’,  ‘বেলা শেষে ফিরে এসে’ উল্লেখযোগ্য।

ব্যান্ড সঙ্গীতশিল্পী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে থাকা আইয়ুব বাচ্চু, চলচ্চিত্রেও গান গেয়েছেন এবং জনপ্রিয়তাও পেয়েছেন। যেসব সিনেমায় প্লেব্যাক করেছেন তারমধ্যে উল্লেখযোগ্য- লুটতরাজ, সাগরিকা, লাল বাদশা, আম্মাজান, গুণ্ডা নাম্বার ওয়ান, ব্যাচেলর, রং নাম্বার, চোরাবালি, তেজী অন্যতম।

মাত্র ৫৬ বছর বয়সে ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ব্যান্ড সংগীতের এই উজ্জ্বল নক্ষত্র। আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানানোর জন্য চট্টগ্রামের প্রবর্তক মোড়ে ১৮ ফুট উচ্চতার একটি গিটারের ভাস্কর্য স্থাপন করা হয়। আইয়ুব বাচ্চুর একটি জনপ্রিয় গানের শিরোনাম অনুসারে এই ভাস্কর্যের নাম রাখা হয়- ‘রূপালি গিটার’।

একাত্তর/এসি
পাঁচ বছর পর ওপার বাংলায় কনসার্ট করলেন ‘গুরু’ জেমস। নেতাজি ইনডোর স্টেডিয়ামে মাতালেন দর্শককে। নিজের খেয়ালে নিজের মতো গান করেছেন ‘নগরবাউল’ খ্যাত জেমস।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর