সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীরসহ সাতজনের নামে দুদকের মামলা

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৫:৫৯ পিএম

ঋণের প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ড. মহিউদ্দিন খান আলমগীরসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের উপপরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় জামালপুরে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে ঋণের নামে পরস্পর যোগসাজশে ফারমার্স ব্যাংকের ৮ কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

মহিউদ্দিন খান আলমগীর ছাড়াও এই মামলার অন্য আসামিরা হলেন: আর সি এল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের মালিক রাশেদুল হক চিশতি, মোহাম্মদ ফারুক, হিরন রহমান, ইব্রাহিম খান, ফারমার্স ব্যাংক তথা বর্তমানে পদ্মা ব্যাংকের জামালপুরের বকশীগঞ্জ শাখার প্রধান মাসুদুর রহমান খান এবং একই শাখার সাবেক সহকারী অফিসার মো. ফখরুজ্জামান।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধ লব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত্ত করে সন্দেহজনক লেনদেন করেছেন। ফলে তারা মানিলন্ডারিংয়ের মাধ্যমে সাবেক ফারমার্স ব্যাংকের ৮ কোটি ৮৬ লাখ টাকা (সুদ ব্যতীত) আত্মসাতের মাধ্যমে গোপন, স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এছাড়াও আসামি মহিউদ্দিন খান আলমগীর অস্তিত্বহীন একটি প্রতিষ্ঠানের বিপরীতে ব্যাংক হিসাব খোলেন। অস্তিত্বহীন ঠিকানা ব্যবহার করে জালিয়াতি ও প্রতারণার আশ্রয়ে ওই হিসাব পরিচালনা করা হয়। ওই চলতি হিসাবে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত ব্যাংকটির বিভিন্ন শাখায় আট কোটি টাকার বেশি জমা হয়েছে।

এআর
আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে; ততদিন রিফাইন্ড বা তৃণমূল কোনো নামেই দলটি কার্যক্রম চালাতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক ১৩ সচিবের তথ্য-উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ। জাতি নিষিদ্ধ চেয়েছে বলে তারা নিষিদ্ধ হয়েছে।
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারিক প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের যে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড মাঠ পর্যায়ে নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর