ভারতকে শত্রু তালিকায় রাখলো কানাডা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৮ পিএম

খালিস্তানপন্থি শিখ নেতা হারদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড ইস্যুতে কানাডা-ভারত উত্তেজনা এবার নতুন মাত্রা পেলো। ভারতকে সাইবার নিরাপত্তায় ‘শত্রু দেশ’ হিসেবে তালিকাভুক্ত করেছে জাস্টিন ট্রুডোর নেতৃত্বাধীন কানাডিয়ান সরকার। ভারতকে নিজেদের ‘সাইবার শত্রুর’ যে তালিকায় কানাডা যুক্ত করেছে সেখানে আছে চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলো।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিখ নেতাদের টার্গেট করার ষড়যন্ত্র করেছেন সম্প্রতি এমন অভিযোগ করেন কানাডার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেভিড মরিসন। জবাবে দিল্লিতে নিযুক্ত কানাডা হাইকমিশনের এক কর্মকর্তাকে ওই অভিযোগের বিষয়ে এক প্রতিবাদপত্র তুলে দেয়া হয়। এর জেরে আবারও উত্তপ্ত দুই দেশের সম্পর্ক।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সম্প্রতি কানাডা তাদের ‘সাইবার হুমকি নিরূপণ প্রতিবেদন ২০২৫-২৬’ প্রকাশ করে। এতে ভারতকে ‘সাইবার প্রতিপক্ষ’ হিসেবে অ্যাখ্যায়িত করেছে ট্রুডো সরকার।

এই প্রতিবেদনে কানাডার সরকার দাবি করেছে যে, ‘ভারত তার জাতীয় নিরাপত্তার প্রয়োজনে,সাইবার প্রোগ্রাম ব্যবহার করছে বলে মনে হয়।এই জাতীয় নিরাপত্তার মধ্যে গোয়েন্দাগিরি, সন্ত্রাসবিরোধী পদক্ষেপ এবং ভারতের বৈশ্বিক মর্যাদা বৃদ্ধির জন্য প্রচেষ্টা অন্তর্ভুক্ত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় রাষ্ট্র-পৃষ্ঠপোষিত সাইবার হুমকিকারীরা সম্ভবত কানাডা সরকারের নেটওয়ার্কের বিরুদ্ধে গোয়েন্দাগিরির উদ্দেশ্যে সাইবার হুমকি কার্যক্রম পরিচালনা করছে।

শনিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কানাডিয়ান সরকারের কিছু কর্মকর্তা প্রকাশ্যে স্বীকার করেছেন কানাডা বিশ্বমণ্ডলে ভারতের বিরুদ্ধে জনমত গড়ার চেষ্টা করছে। তিনি দাবি করেছেন ভারতকে সাইবার শত্রু হিসেবে তালিকাভুক্ত করতে কানাডা জোরালো প্রমাণ দিতে পারেনি। 

ভারতের পাঞ্জাবে শিখ ধর্মাবলম্বীদের আলাদা খালিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন বেশ পুরনো। ১৯৮০ এবং ৯০ এর দশকে এ আন্দোলন ছিলো তুঙ্গে। তৎকালীন ভারত সরকার বিচ্ছিন্নতাবাদের অভিযোগে কয়েক হাজার শিখ খালিস্তানপন্থিকে হত্যা করে বলেও দাবি অনেকের।

একাত্তর/এসি
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর