সংবিধান বদলের অধিকার আপনাদের কে দিয়েছে, প্রশ্ন আব্বাসের

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৬:০১ পিএম

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলছেন, সংবিধান রাফ খাতা না, যে চাইলেই পরিবর্তন করা যায়। এই অধিকার আপনাদের কে দিয়েছে? তিনি বলেন, মনে হচ্ছ সংবিধান রাফ খাতা, মানুষ গিনিপিক। যারা বলেন সংবিধান ফেলে দিতে হবে, তারা মুক্তিযুদ্ধে যান নাই।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহম্মেদের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় মির্জা আব্বাস বলেন, যারা ২০২৪ সালকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন, তারা  ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে অস্বীকার করছেন। কেউ কেউ বলছেন ২০২৪ দ্বিতীয় স্বাধীনতা, এটা পেলেন কোথায়, কে আবিষ্কার করলো? আপনারা কি দ্বিতীয় স্বাধীনতা বলে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করছেন?  সংবিধান নিয়ে কিছু করতে হলে যারা স্টেক হোল্ডার তাদের সঙ্গে আলোচনা করতে হবে।

আমাদের কিছু স্নেহস্পদ ছেলে দেশ পরিচালনায় আছে উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, মনে করিয়ে দিতে চাই- বাবার আগে ছেলে হাঁটলে দেশের অবস্থা ভালো হবে না। মানুষ বিনা ভোটের সরকারকে কখনও মানেনি, মনে রাখবেন এখনও মানবে না।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিভক্ত রেখে জাতির কোনো উন্নয়ন করা সম্ভব নয়। দেশের পরিস্থিতি একটু ঘোলাটে। এই পরিস্থিতি আরও ঘোলাটের মধ্যে যাবে। তবে আমরা বিশ্বাস করতে চাই, আপনারা জাতির জন্য ভালো কিছু করবেন।

সরকার সংস্কারের কথা বললেও এর কোনো লাইন দেখতেছি না মন্তব্য করে তিনি বলেন, আপনারা নির্বাচন নিয়ে কোনো কথা বলে না। আবার অনেকে বলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। কিন্তু আমরা যদি পাল্টা বলি, ‘আপনারা নির্বাচনের কথা না বলে ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছেন’।

তিনি বলেন, কোনো রকম ছলচাতুরি করার প্রয়োজন নাই, জাতিকে সুস্পষ্ট করে জানান, কবে নির্বাচন দিতে চান। জাতি জানতে চায়, জাতিকে একটি অনিশ্চয়তার মধ্যে রেখে দিবেন, আর জাতি বসে বসে তামাশা দেখবে? এটা ভাবার কোনো কারণ নেই।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলামের কলিমের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ।

 

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
ভারতের মাটিতে বসে শেখ হাসিনার ষড়যন্ত এবং দেশে বিরোধী দলের আচরণের মধ্যে কোনো পার্থক্য নেই উল্লেখ করে তাদের মধ্যে গভীর যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর