সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত তিন

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১০:১৬ এএম

সাতক্ষীরার শিল্পনগরী বিসিক এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 
 
বৃহস্পতিবার ভোরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরা তালা উপজেলার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও সাতক্ষীরা জেলার তালা থানার সুজন শাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


 
এসআই বিশ্বজিৎ জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আরেকজনের মরদেহ সদর হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইসারের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। 

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরবিএস
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর