পটুয়াখালীতে বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১২:০৩ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর ফরাজীকে (৪৮) আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলার সুবিদখালি তিন রাস্তার মোড় সংলগ্ন এলাকায় তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। 

আটক জাহাঙ্গীর ফরাজী উত্তর সুবিদখালী গ্রামের বাসিন্দা মোতালেব ফরাজীর ছেলে। 

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ নভেম্বর ভোরে মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাতের নেতৃত্বে যৌথ বাহিনী আজ ভোরে জাহাঙ্গীর ফরাজীর উপজেলা সদরের উত্তর সুবিদখালীস্থ বাড়িতে অভিযান চালায়। সেনাবাহিনীর ৫২ স্বতন্ত্র এমএলআরএস ব্যাটারী আর্টিলারি ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে জাহাঙ্গীর ফরাজীর বাড়িতে অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলিসহ জাহাঙ্গীর ফরাজীকে আটক করে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। 

অভিযান পরিচালনাকারী সেনা কর্মকর্তা ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়েছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী দেশব্যাপী যে অভিযান পরিচালনা করছে, তারই ধারাবাহিকতায় এই অভিযান। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্র-গুলি কীভাবে ব্যবহার করতে চেয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

আরবিএস
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
পটুয়াখালীর টাউন জৈনকাঠী এলাকার চাঞ্চল্যকর তুহিন হত্যা মামলার প্রধান আসামি মো. আলামিন ওরফে কসাই আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সেক্রেটারি ড. মো. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসের জায়গা ফিরিয়ে আনার দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাড়িতে চাঞ্চল্যকর ডাকাতি ও এক মার্কিন নাগরিককে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর