মাদ্রাসার টয়লেটে ছাত্রের ঝুলন্ত মরদেহ, পরিবারের দাবি হত্যা

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১১:২৮ এএম

কুমিল্লা জেলায় একটি মাদ্রাসার টয়লেট থেকে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। 

বুধবার রাতে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মাদ্রাসা ছাত্রের নাম তাওহীদ হোসেন (১২)। সে চৌদ্দগ্রাম পৌর এলাকার রামরায় গ্রামের খোরশেদ আলমের একমাত্র ছেলে। তাওহীদ মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় মাদ্রাসার টয়লেটের ভেন্টিলেটরের সাথে তাওহীদের ঝুলন্ত মরদেহ দেখতে পায় মাদ্রাসার এক ছাত্র। পরে, মাদ্রাসা কর্তৃপক্ষ এসে পুলিশকে জানালে পুলিশ এসে ঘটনাস্থল থে‌কে মরদেহ উদ্ধার করে। 

তাওহীদের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। 

তবে মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, সে আত্মহত্যা করেছে। দুপুর ২টায় সে টয়লেটে গিয়েছিলো এবং অনেক খোঁজাখুঁজির পর রাত ৮টার দি‌কে কর্তৃপক্ষ জানতে পারে সে টয়লেটে আত্মহত্যা করেছে। 

এদিকে মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক নাজির আহমেদ ফাহিম সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনারা (সাংবাদিকরা) কী টাকা পাবেন, শুধু শুধু আমাদের সুনাম নষ্ট করছেন।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থে‌কে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরবিএস
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর