নেতানিয়াহুর বাসভবনে এবার ফ্লাশ বোমা হামলা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৩:০১ পিএম

মধ্যপ্রাচ্যের ‘কসাই’ ও ‘হিটলার’ হিসাবে খ্যাত ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে আবারও হামলার ঘটনা ঘটেছে। এবার তার বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রোববার বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তর ইসরাইলি শহর সিজারিয়াতে নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়। বোমা দুটি ওই বাড়ির বাগানে পড়ে। ইসরাইলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, এ সময় সেখানে নেতানিয়াহু বা তার পরিবার কেউই উপস্থিত ছিলেন না।

ইসরাইলের পুলিশ আরও জানিয়েছে, এ দুটি ছিল ফ্ল্যাশ বোমা। এসব বোমা সাধারণত যুদ্ধবিমান (বিশেষত সামরিক গোয়েন্দা বিমান) থেকে ছোড়া হয়। বিস্ফোরণের পর ফ্ল্যাশ বোমা বিপুল পরিমাণে উজ্জ্বল আলো ছড়ায়। ওই হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে দাবি করেছে দেশটির পুলিশ।

রোববার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও নেতানিয়াহুর ঘনিষ্ঠ ইসরাইল কাৎজ এক্স পোস্টে বলেন, ঘটনাটি সব সীমা (রেডলাইন) অতিক্রম করে গেছে। ইসরাইলের নিরাপত্তা ও বিচারিক সংস্থাগুলোকে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

এর আগে অক্টোবরে একবার নেতানিয়াহুকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেবারও লক্ষ্য ছিল তার বাসভবন। আত্মঘাতী ড্রোন তার বাড়ির দিকে উড়ে গিয়ে বিস্ফোরিত হয়। কিন্তু ক্ষয়ক্ষতি তেমন হয়নি। নেতানিয়াহু সে দিনও বাড়িতে ছিলেন না। ফলে বেঁচে গিয়েছেন। তার পর শনিবার আবারও আক্রমণ হলো।

এখনও পর্যন্ত এই বোমা হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। তবে কারা এ হামলা চালাল, তা খতিয়ে দেখা হচ্ছে। উত্তরে লেবাননে হিজবুল্লার সঙ্গে যুদ্ধ চলছে ইসরাইলের। নেতানিয়াহুর নির্দেশে একের পর এক হামলা চালানো হচ্ছে লেবাননে। তার মাঝেই দু’বার নেতানিয়াহুকে ‘টার্গেট’ করা হলো।

একাত্তর/আরএ
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর