‘পথের পাঁচালী’র ‘দুর্গা’র বিসর্জন

আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৩:১৩ পিএম

শরতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর যে কাশফুল, তা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’তে সাদাকালো ক্যামেরায় চির রঙিন করে গেছে আরেক কিংবদন্তী সত্যজিৎ রায়। আর এটি দর্শকের সামনে জীবন্ত করে তুলে ধরেন, ‘দুর্গা’, ও ‘অপু’। সেই ‘দুর্গা’ চরিত্রে অভিনয় করা উমা দাশগুপ্তের জীবনাবসান হয়েছে। ‘দুর্গা’র আবাহন হলেও ‘বিসর্জন’ অবশ্যম্ভাবী, সেই খবরে শোকে ন্যুয়ে পড়েছে টলিপাড়া। দীর্ঘ দিন ক্যান্সারে ভুগছিলেন তিনি।

সোমবার সেই অভিনেত্রী চলে গেলেন পরপারে। এদিন সকালে পশ্চিমবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। 

পশ্চিমবঙ্গের একটি দৈনিককে অভিনেত্রীর মৃত্যুর জানান, অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী।  

শৈশব থেকেই থিয়েটার করা উমাদেবীকে আবিষ্কার করেছিলেন মানিকবাবু। যদিও তার বাবা চাননি মেয়ে সিনেদুনিয়ায় আসুক। তবে শেষমেশ উমার পরিবারকে রাজি করিয়ে নেন পরিচালক। 

সিনেপর্দায় দুর্গার মৃত্যু শুধু অপুর মনে গভীর ক্ষত সৃষ্টি করেছিল তাই নয়, দুর্গার মৃত্যু কাঁদিয়েছিল আপামর দর্শক। এবার বাস্তবেও না ফেরার দেশে পাড়ি জমালেন পর্দার দুর্গা।

এর আগে আগে অভিনেত্রীর মৃত্যুর খবর রটে। পরে জানা যায়, তিনি সুস্থ আছেন। তবে ১৮ নভেম্বর, সোমবার অভিনেত্রীর শেষ নিঃশ্বাস ত্যাগ করার খবর এলো। 

একাত্তর/এসি
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছিলেন। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
অস্কার জয়ী কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের ১০৪তম জন্মদিন আজ। ১৯২১ সালের দুই মে তার জন্ম কলকাতা। তবে বাংলাদেশের সঙ্গে তার ছিল আত্মিক সম্পর্ক। তার পূর্ব পুরুষরা ছিলেন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বড়...
বাঙালির এক বিস্ময়ের নাম সত্যজিৎ রায়। যিনি একাধারে আলোকচিত্রী, চিত্রকর, সঙ্গীতজ্ঞ, শিশু সাহিত্যিক, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক, লেখক এবং বিখ্যাত চলচ্চিত্র পরিচালক।
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর