পাহাড় ধসে বাঘাইছড়ি-দীঘিনালা যান চলাচল বন্ধ

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১০:২৯ এএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা দিঘিনালা সড়কের ১৫ কিলোমিটার এলাকায় পাহাড় ধসের কারণে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সাথে বাঘাইছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

বুধবার (১১ আগষ্ট) ভোরে পাহাড় ধসের এই ঘটনা ঘটে।

পাহাড় ধসে রাস্তায় মাটির স্তুপ জমা হয়ে থাকার কারণে সড়কের একপাশ দিয়ে সিএনজিচালিত মোটরসাইকেল চলাচলা করলেও বন্ধ হয়ে গেছে ট্রাক, বাসসহ বড় আকৃতির যান চলাচল। তবে ধসের এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

আরও পড়ুন: সোনার বার লুট করে গ্রেপ্তার ডিবি পুলিশের ছয় কর্তা

image


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, রাতে অতিরিক্ত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে পাহাড়ের একটি বড় অংশ সড়কের উপর ধসে পড়েছে। 

এদিকে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রোকৌশলী সবুজ চাকমা বলেন, সংবাদ পাওয়ার পরপরই বুল্ডোজারসহ লোক পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। আশা করি ঘণ্টা তিনেকের মধ্যেই সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে।

প্রতি বছর বর্ষা মৌসুমে চট্টগ্রাম, পার্বত্য তিন জেলা ও কক্সবাজারে পাহাড় ধসের ঘটনা ঘটে থাকে। পাহাড়ের নরম মাটির কারণে কিছু এলাকায় প্রাকৃতিকভাবে আবার পাহাড় কাটাসহ মানবসৃষ্ট কিছু কারণেও পাহাড় ধসের ঘটনা ঘটে থাকে। 

image


একাত্তর/আরএইচ

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর