বৌভাতে অতিরিক্ত লোক আসায় বর-কনে পক্ষের সংঘর্ষ, আহত ১০

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বৌভাতের অনুষ্ঠানে অতিরিক্ত লোক আসাকে কেন্দ্র করে বর ও কনে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরের মাসহ উভয়পক্ষের কমপক্ষে দশজন আহত হয়েছেন। 

শনিবার বিকেলে উল্লাপাড়ার নাগরৌহা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার নাগরৌহা গ্রামের নুরুল হকের ছেলে ফয়সাল আহমেদের সাথে একই উপজেলার মাগুড়া ডাঙা গ্রামের নিদান প্রামাণিকের কন্যা আঁখী খাতুনের বিয়ে হয়। শনিবার বিকেলে বরের বাড়ি নাগরৌহা গ্রামে বৌভাতের অনুষ্ঠানে কনের পক্ষের ৩৫ জনের জায়গায় ৭০ জন আসায় উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে, পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ বিষয়ে বরের বাবা নুরুল হক জানান, কনে পক্ষের লোকজন অনুষ্ঠানে খাওয়ার সময়ে তাদের সাথে পরিকল্পিতভাবে বিবাদের সৃষ্টি করছে। এতে তাদের সাতজনের মতো আহত হয়েছেন। বৌভাতের অনুষ্ঠান পণ্ড করার জন্য কনে পক্ষকে দায়ী করেন তিনি। 

অন্যদিকে মেয়ের বাবা নিদান প্রামাণিক বলছেন, তাদের অতিরিক্ত লোক আসেনি কিন্তু অতিরিক্ত লোক এসেছে এমন কথা বলে ছেলে পক্ষের লোকজন তাদের ওপর আক্রমণ করে, এতে তাদের তিনজনের মতো আহত হয়েছেন। 

উল্লাপাড়া মডেল থানা উপপরিদর্শক মোকলেছুর রহমান জানান, বিয়ে বাড়ির বৌভাতের অনুষ্ঠানে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়েছেন। পরে পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  

আরবিএস
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর