মাছ ধরা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে ১৬

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ পিএম

পটুয়াখালীতে রাবনাবাদ নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ছয় জনকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের রামাই খাল এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার বেশির ভাগ মানুষের প্রধান জীবিকা রাবনাবাদ নদীতে মাছ ধরা। তবে ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহতাব মিয়া নদীর বিশাল এলাকাজুড়ে খুটা জাল পেতে রাখেন। এতে দীর্ঘদিন ধরে অন্য জেলেরা মাছ ধরতে পারছিলেন না। শুক্রবার সন্ধ্যার পর বিএনপি নেতা মাহতাব ও স্বপন খান কলাপাড়া থেকে চম্পাপুরের যাওয়ার সময় রামাইখাল এলাকায় জেলেরা তাদের আটকানোর চেষ্টা করে। এক পর্যায়ে স্বপন খানকে আঘাত করা হয়। পরে কোনো রকমে তারা সটকে পড়েন। 

তারা জানান, বিষয়টি নিয়ে শনিবার সকাল ১০টার দিকে ওই এলাকায় বসে ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি ফয়সাল হাওলাদার তিন নম্বর ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক রাজমনিকে মারধর করা হয়। পরে দুপুরে ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতারা বিষয়টি সমাধানে ঘটনাস্থলে পৌঁছলে মাহতাব গ্রুপ ও ইউনিয়ন কৃষদলের সাধারণ ফয়সাল মুন্সী গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জুয়েল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। কেউ এখনও লিখিত অভিযোগ করেনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর