বিমানবন্দরে আটকে দেয়া হলো বিজিবির সাবেক মহাপরিচালককে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:০০ পিএম

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মো. মঈনুল ইসলামকে কানাডায় যেতে বাধা দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। এসময় তার স্ত্রীও সাথে ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়।

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. গোলাম রসুল গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এ কর্মকর্তা বলেন, মইনুল ইসলামকে ‘অফলোড’ করা হয়েছে। তিনি দেশের বাইরে যাচ্ছিলেন, তাকে না যেতে অনুরোধ করা হয়েছে। বিডিআর বিদ্রোহের বিষয় নিয়ে গঠিত কমিশনকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য তাকে এই মুহূর্তে বিদেশ যেতে না করেছি।

তিনি আরও বলেন, মইনুল ইসলাম টরন্টো (কানাডার শহর) যাওয়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন। তাকে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে যে কমিশন গঠন করা হয়েছে, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করতে। এরপর তিনি বিদেশে যাবেন। তাকে আটক করা হয়নি।

ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়ার পর তিনি চলে গেছেন, কোথায় গেছেন আমরা জানি না বলেও জানান পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান। 

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর (বাংলাদেশ রাইফেলস) হত্যাকাণ্ডের পরপরই বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম। পরবর্তী সময়ে বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি করা হয়। বাহিনীটির ইউনিফর্মেও পরিবর্তন আনা হয়।

মইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই। 

আরবিএস
সীমান্ত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার প্রশংসা করে চোরাচালান, মাদকপাচার, পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান...
ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগ করতে হবে উল্লেখ করে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি থেকে...
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর