প্রায় ৪৮ কোটি টাকা বিতরণ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পিএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে এখন পর্যন্ত ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা বিতরণ করা হয়েছে।

৬৪৮ শহিদ পরিবার এবং ১ হাজার ৫৮০ জন আহত ব্যক্তি মিলিয়ে মোট ২ হাজার ২২৮ জনকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে বলেন, এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ২ হাজার ২২৮ জনকে মোট ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি জানান, জুলাই অভ্যুত্থানে শহিদ ৬৪৮টি পরিবারকে ৩২ কোটি ৪ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে এবং আহত ১ হাজার ৫৮০ জনকে ১৫ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকার সহায়তা প্রদান করা হয়।

শফিকুল আলম আরও জানান, যে অনুদান দেওয়া হয়েছে- এটা প্রাথমিকভাবে দেওয়া হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত পরিবার ও আহতদের পাশে সর্বদা থাকার জন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, আমরা সবসময় তাদের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। স্বৈরাচারমুক্ত করতে তাদের আত্মত্যাগকে আমরা সবসময় মনে রাখতে চাই।

প্রাথমিকভাবে প্রতিটি শহিদ পরিবারকে ৫ লাখ এবং আহত ব্যক্তিদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। গত ২ নভেম্বর থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়।

একাত্তর/আরএ
২০২৪ সালের জুলাই-আগস্ট। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছড়িয়ে পড়ে রাজধানী থেকে জেলা শহর, মহল্লা থেকে বাড়ির ছাদ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্রীয়...
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার এক বছর পূর্ণ করেছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক দলিল ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা হচ্ছে আজ মঙ্গলবার।
জুলাই অভ্যুত্থানের একেকটি ঘটনা যেন একেকটি উপাখ্যান। তেমনি একটি দৃশ্য ছিল আদালত চত্বরে আদরের সন্তানকে সাহস দেওয়া এক মহীয়সী নারীর ভিডিও।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর