ভারতের সঙ্গে শুধু হাসিনা ইস্যুতে আটকে থাকবো না: উপদেষ্টা

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৬:৪৬ পিএম

শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে আটকে থাকা নয়, দ্বিপাক্ষিক অন্য ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। তাকে (শেখ হাসিনা) ফেরত না দিলেও দিল্লির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকবে।

বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের প্রথম দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ইস্যু ছাড়াও দুই দেশের অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে সামনে এগিয়ে যাবো। 

এ সময় গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, নতুন বছরে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়াটা চ্যালেঞ্জিং। পাশাপাশি রাখাইন পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার।

তিনি জানান, নতুন বছরে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। এরই অংশ হিসেবে চলতি মাসেই দ্বিপাক্ষিক সফরে চীনে যাচ্ছি।  

পাঁচ আগস্টের পরিবর্তন। শেখ  হাসিনার ভারতের আশ্রয় নেওয়া। তলানিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক। রাখাইনে আরাকান আর্মির শক্ত অবস্থান। প্রতিবেশী বদলের শঙ্কা। এমন নানা ঘটনা প্রবাহে গেলো বছরে অস্থির একটা সময় পার করেছে বাংলাদেশের কূটনীতি।

রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, রাখাইন পরিস্থিতি পাল্টে গেছে। এ অবস্থায় রোহিঙ্গা সঙ্কট সমাধান সরকারের সামনে বড় চ‍্যালেঞ্জ। অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মিয়ানমারের রাখাইন পরিস্থিতিকে অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, পুরো পরিস্থিতির দিকে সরকার নজর রাখছে। 

তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় বাংলাদেশ। যার জন্য আনুষ্ঠানিক চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু ভারতের কোনো জবাব নেই। 

একাত্তর/এসি
বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে রোববার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে...
অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা থমকে আছে, তবে এ সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার আসলে গঠনমূলক...
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এটিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ...
পরিস্থিতি বিবেচনায় সৌদিতে কর্মরত মিয়ানমারের রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, কিন্তু এই পাসপোর্ট তাদের নাগরিকত্বের পরিচয় বহন করবে না। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর