রাজশাহীতে রাস্তা থেকে দুই বাইক ও তিন মরদেহ উদ্ধার

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১০:৪৯ পিএম

রাজশাহীর একটি আঞ্চলিক সড়ক থেকে দুটি মোটরসাইকেল ও তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানা যায়নি। ভাঙাচোরা বাইক ও মরদেহের অবস্থা দেখে পুলিশের ভাষ্য, সামনে অথবা পেছন থেকে কোনো ভারী যানবাহন তাদের ধাক্কা দেওয়ার পর চাপা দিয়ে যেতে পারে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। হতাহতরা বাইক আরোহী বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার তেঁতুলতলা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হৃদয় কুমার পোদ্দার সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

তিনি আরও জানান, ঘটনাস্থলে দুটি মোটরসাইকেল পাওয়া গেছে। দুই মোটরসাইকেলে সংঘর্ষ হয়েছে, না কি অন্য কোনো গাড়ি চাপা দিয়ে গেছে তা আমরা নিশ্চিত নই। এখনও কোনো প্রত্যক্ষদর্শী পাইনি।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা আব্দুল হান্নান জানান, দুর্ঘটনাস্থলটি ফাঁকা জায়গায় হওয়ায় কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুই মোটরসাইকেলে চার জন আরোহী এক সঙ্গে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে পিষে দিয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। 

এদিকে দুর্ঘটনার ফলে মহাসড়কটির দুই পাশে যানবাহনের জট সৃষ্টি হয়েছে। চলাচল স্বাভাবিক করতে পুলিশের একটি দল কাজ করছে।

একাত্তর/এসি
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর