দেশব্যাপী বিক্ষোভের ডাক জোবায়েরপন্থীদের

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৬:১১ পিএম

তাবলিগ জামাতের সাদপন্থীদের গ্রেপ্তার, বিচার ও নিষিদ্ধ করার দাবিতে ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে শুরা–ই–নেজাম বা বাংলাদেশের মাওলানা জোবায়ের অনুসারীরা।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে কাকরাইল মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জোবায়েরপন্থী হিসেবে পরিচিত মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, ২০১৮ সালেও টঙ্গীর ইজতেমা ময়দানে হামলা ও হত্যার ঘটনা ঘটেছে। ওই ঘটনার বিচার হলে ২০২৪–এর ডিসেম্বরে হামলা ও হত্যার ঘটনা ঘটতো না। এবারও যদি হামলাকারীরা ছাড় পেয়ে যায়, তবে ভবিষ্যতে আবারও এমন ঘটনা ঘটতে পারে।

এসময় খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, ইজতেমা ময়দানে তিন জনকে হত্যা করা হয়েছে। হামলা ও হত্যার শাস্তি হওয়া উচিত। তাবলিগের কাজ নিয়ে ভারতের একজন ব্যক্তির বিতর্কিত মন্তব্যে সে দেশে সমস্যার সৃষ্টি হয়েছে। ভারতের এ সমস্যা যেন বাংলাদেশে টেনে আনা না হয়। তবে যারা হত্যায় জড়িত, তাদের বিচার হতেই হবে। হত্যাকাণ্ডের বিচার বিচারের জায়গায়, আর আলোচনা আলোচনার জায়গায়।

তিনি বলেন, ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে, হত্যাকাণ্ডের ঘটনার পর সাদপন্থীরা তাদের ইজতেমা করার অধিকার হারিয়েছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কোরাইশী, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুর হক প্রমুখ।

একাত্তর/আরএ
পল্লবীতে শিশু রামিশা হত্যার ঘটনা ‘আইয়ামে জাহেলিয়াতকে’ও হার মানিয়েছে বলে মন্তব্য করেছেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ম্যানিপুলেশন’ ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে ১৩ নভেম্বর রাজধানীতে বিক্ষোভ মিছিল ও ছাত্র-জনতাকে সাথে নিয়ে সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। 
খুনি হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ১২ নভেম্বর ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বিক্ষোভ মিছিলের পাশাপাশি ১৩ নভেম্বর আওয়ামী লীগের নৈরাজ্য ও প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর