দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, জরুরি অবস্থা ঘোষণা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১০:০৯ এএম

বিধ্বংসী দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্য। লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল প্যাসিফিক প্যালিসেডস এলাকায় চলমান এ দাবানলের ফলে বহু বাড়ি ধ্বংস হয়েছে এবং ৩০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘন ধোঁয়ার মেঘ গোটা মেট্রোপলিটন এলাকাকে ঢেকে ফেলেছে। এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

বিবিসি জানিয়েছে, প্রথমে ২০ একর এলাকায় দাবানল দেখা দিলেও কয়েক ঘণ্টার ব্যবধানে তা ১২০০ একর এলাকায় ছড়িয়ে পড়ে। প্রাণহানি এড়াতে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

এই দাবানলের ফলে গোটা লস অ্যাঞ্জেলেস এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং দমকল বাহিনী পরিস্থিতি সামলাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

দাবানলের কারণে প্রেসিডেন্ট জো বাইডেনের এয়ার ফোর্স ওয়ানের ফ্লাইট বাতিল করতে হয়েছে। তিনি কোচেল্লা ভ্যালির একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করলেও তা স্থগিত করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সান্তা মনিকা এবং মালিবুর মধ্যবর্তী প্যাসিফিক প্যালিসেডস এলাকায় ২,৯২১ একর জমি (১,১৮২ হেক্টর) দাবানলে পুড়ে গেছে। দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার পর প্রচণ্ড বাতাস দাবানলের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।  

টপাঙ্গা ক্যানিয়নের পাহাড়ি এলাকা থেকে দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে প্রশান্ত মহাসাগরের দিকে। বেশ কয়েকটি বাড়ি আগুনে পুড়ে গেছে এবং অনেক বাসিন্দা তাদের গাড়ি ফেলে পায়ে হেঁটে নিরাপদ স্থানে পালাতে বাধ্য হয়েছেন।  

লস অ্যাঞ্জেলেস ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলি জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো আহত হওয়ার খবর নেই, যা আমাদের জন্য আশার কথা। তবে ১০ হাজার বাড়ি এবং ২৫ হাজার মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে।

স্থানীয় বাসিন্দা সিন্ডি ফেস্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, আগুন এতটাই কাছে চলে এসেছিল যে মনে হচ্ছিল গাড়িগুলো মুহূর্তেই পুড়ে যাবে।

একাত্তর/এসি
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর