ছয় মাসে দুই দফা বাড়লো মোবাইল ফোনের কলরেট

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৩:২২ পিএম

ছয় মাসের ব্যবধানে দ্বিতীয় দফা বাড়লো মোবাইল ফোনের কলরেট। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে আটটার পর থেকেই কার্যকর হয়ে গেছে নতুন এই কলরেট। এখন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে সরকার পাবে ৫৬ টাকা ৩০ পয়সা। 

অপারেটররা বলছেন, পৃথিবীর আর কোনো দেশে মোবাইল সেবার ওপর এতো ট্যাক্স রাখা হয় না। সামনে বাজেটে বিষয়টি বিবেচনার আবেদন জানান তারা।

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সবচেয়ে আলোচিত বিষয় ছিল মোবাইল সেবায় অস্বাভাবিক কর আরোপ। তখন এই সেবায় সম্পূরক শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হয়। ফলে একজন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে সরকারের কাছে চলে যেতো ৫৪ টাকা।

মাত্র ছয় মাসের মাথায় আবারও বাড়লো মোবাইল কল ও ডাটা ব্যবহারের খরচ। এবার আরও ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করলো এনবিআর। 

এক্ষেত্রে ১০০ টাকা রিচার্জ করলে সম্পুরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ কেটে নেওয়া হবে ২৯ টাকা ৮০ পয়সা। রাজস্ব ভাগাভাগি ও সর্বনিম্ন কর ছয় টাকা ১০ পয়সা। পরোক্ষ কর ২০ টাকা ৪০ পয়সা। ফলে একজন গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে ৫৬ টাকা ৩০ পয়সা যাবে সরকারের কাছে।

অপারেটররা বলছেন, গেলো চার মাস ধরে ধারাবাহিকভাবে কমছে দেশের সবকটি মোবাইল ফোন গ্রাহক সংখ্যা। কমছে লভ্যাংশ, এমনকি মোবাইল ইন্টারনেট গ্রাহকও। এই বাস্তবতায় যদি এভাবে বেড়ে যায় মুঠোফোন কলরেট, মূল্যস্ফীতি আরও  বাড়াবে।

রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মোহাম্মদ সাহেদুল আলম বলেন, আমরা আশাকরি সরকার আগামী বাজেটে এই বিষয়টি বিবেচনা করবে। নয়তো আমরা যেটা ডিজিটাইজেশনের যে চিন্তা করছি তা কখনই অর্জন করতে পারবো না।  

টেলিকমখাত বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত সামগ্রিক অর্থনীতির উপর প্রভাব ফেলতে পারে।

টেলিকম খাত বিশ্লেষক টিআইএম নুরুল কবীর বলেন, এমনিতে আমরা একটি ভঙ্গুর অর্থনীতির মধ্যে দিয়ে আগাচ্ছি। নতুন কর আরোপ আমাদের জন্য বাড়তি বোঝা হবে। ব্যবসা এবং বিনিয়োগে একটা বড় ধাক্কা খাবে। 

এরই মধ্যে এই সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন ।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, রোববারের মধ্যেই এই কর কমাতে হবে। একই সঙ্গে এখনও যারা কানেক্টিভিটির আওতায় আসনি তাদের আনার ব্যবস্থা করতে হবে। 

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবী গ্রাহকদের এই সংগঠনের।

 

একাত্তর/এসি
NEIR চালুর পর ‘ক্লোন ফোন' নিয়ে  বেরিয়ে এসেছে ভয়াবহ তথ্য। নেটওয়ার্কে বর্তমানে লাখ লাখ ভুয়া IMEI নম্বর রয়েছে। যেমন- 1111111111111, 0000000000000, 9999999999999 এবং এ ধরনের অনুরূপ প্যাটার্ন। তবে...
দেশে অবিক্রিত/স্থিত মোবাইল ফোনের তথ্য দাখিলের সময় বাড়ালো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগে এই তথ্য দাখিলে সময় ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হলেও তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো...
বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোনের বাজার চীনে বিদেশী ফোনের চালান কমেছে ৪৭ শতাংশ। এতে সবচেয়ে বেশি চাপে পড়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকজায়ান্ট অ্যাপল। কেননা আইফোন বিক্রির সবচেয়ে বেশি প্রবৃদ্ধি আসে...
দেশে ব্যবহৃত অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ে গ্রাহকদের আতংকিত না হতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর