এই বছরই নির্বাচন চায় বিএনপি

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৫:৪৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে অগণতান্ত্রিক অবস্থা বেশি দিন চলতে পারেনা। তাই এ বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান।  

এর আগে বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে আসেন ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। 

বৈঠকে বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। 

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে আমির খসরু জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে।

তিনি জানান, অর্থনৈতিক পরিস্থিতি, সংস্কার এবং নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা কী তা ইইউ প্রতিনিধি জানতে চেয়েছেন। 

বিএনপির এই শীর্ষ নেতা জানান, যেসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাবে, আপাতত সেসব সংস্কার হতে পারে, বাকি সংস্কার নির্বাচিত সরকার এসে করবে বলে ইইউ প্রতিনিধিকে জানানো হয়েছে।  

এছাড়া, আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে বিনিয়োগকারীদের পাশে থাকার কথাও ইইউ প্রতিনিধিকে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। 

একাত্তর/এসি
বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে বিএনপি কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
পুরোনো ফ্যাসিবাদের উত্থান ঘটিয়ে বিএনপিকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়াবহ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
‘জুলাই সনদ’ নিয়ে জামায়াত নেতারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, দেশের...
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন তার বড়ো ছেলে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে জনগণকে সঙ্গে নিয়ে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর