উৎক্ষেপণের আট মিনিটের মাথায় ভেঙে পড়লো স্পেসএক্সের স্টারশিপ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৫:৩২ পিএম

টেক্সাস থেকে মহাকাশযাত্রা করার আট মিনিটের মাথায় স্পেসএক্সের স্টারশিপ ভেঙে পড়েছে।

স্পেসএক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তাদের রকেটের সপ্তম পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিলো। কিন্তু ইঞ্জিনে কিছু গোলমাল হওয়ায় মহাকাশযাত্রার সময় তা ভেঙে পড়ে।

স্পেসএক্সের পক্ষ থেকে কেট টাইস বলেছেন, এখন আমরা শুধু এটা জানাতে পারি, আমাদের রকেট ধ্বংস হয়েছে। এই পরীক্ষা নিয়ে আমাদের উত্তেজনা ছিলো, কিন্তু সাফল্য নিশ্চিত ছিল না।

ডয়চে ভেলের খবরে ইলন মাস্কের কোম্পানির কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, স্টারশিপের হঠাৎ দ্রুত অবতরণ শুরু হয়। তাদের টিম এখন সব তথ্য জোগাড় করে বোঝার চেষ্টা করবে কেনো এমন হলো। এ ধরনের পরীক্ষা থেকে শিক্ষা নিয়েই এগিয়ে যেতে হবে।

একাত্তর/আরএ
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর