সীমান্তে গম কাটা নিয়ে দুই দেশের গ্রামবাসীর সংঘর্ষ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৭:৩০ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সীমান্তরেখা বরাবর গম কাটা নিয়ে বাংলাদেশ ও ভারতের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে সেই উত্তেজনা তিন কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলার কিরণগঞ্জ সীমান্তে এই ঘটনা ঘটে। বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সংঘর্ষ চলছিল। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী চেষ্টায় এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।

এই উত্তেজনা কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে আলোচনায় আসা সেই চৌকা সীমান্তেও ছড়িয়ে পড়ে। এর বিস্তৃতি ঘটে সীমান্তের তিন কিলোমিটার পর্যন্ত।

আহতরা হলেন- বিনোদপুর ইউনিয়নের ঘন্টোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি ও কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক।

সরেজমিন, ভারতীয় উত্তেজিত জনতাকে বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে হাত বোমা ছুড়তে দেখা গেছে। বাংলাদেশের সীমান্তবাসীদেরও লাঠিসোটা নিয়ে অবস্থান করতে দেখা গেছে। 

স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্ত এলাকায় অন্তত ৩০টি আমগাছ এবং শতাধিক বরই গাছ ভারতীয় জনগণ বাংলাদেশি ভূখণ্ডে ঢুকে কেটে ফেলেছে। 

কালিগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু জানান, ফারুক মোটরসাইকেল যোগে সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য অবস্থান করা কালে ভারতীয়দের ছোড়া পাথরে মাথায় আঘাত পায়। 

মিঠুন নামে একজন জানান, সীমান্তের বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকার সময় কয়েকজন বাংলাদেশে ঢুকে তার ওপর আক্রমন করে। 

৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের উপ অধিনায়ক ইমরুল কায়েস ঘটনাস্থলে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তলব করা হয়েছে অতিরিক্ত ফোর্স। 

অপরদিকে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফের অবস্থান লক্ষ্য করা গেছে।

বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক ৫৯ বিজিবি লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সাথে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

 

একাত্তর/এসি
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর