অন্য কেউ ক্ষমতায় এলে দেশের ভালো হবে না: তারেক রহমান

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:১০ পিএম

বিএনপি ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে দেশের জন্য ভালো হবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি বড় দল- এমন বাড়াই করে লাভ নেই, জনগণ মুখ ফিরিয়ে নিলে অস্তিত্ব থাকবে না। পাশাপাশি তিনি বলেন, পাঁচ আগস্টের পরে যারা ভোল পাল্টিয়ে দলে ভিড়তে চায়, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। 

রোববার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।  

এসময় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সামনের নির্বাচন খুব বেশি সহজ হবে না। 

আওয়ামী লীগকে গণহত্যার জবাব দিতে হবে উল্লেখ করে বিএনপির এই শীর্ষনেতা বলেন, অনেকেই ভোল পাল্টিয়ে দলে ভিড়তে চায়। নিজেদের রক্ষার জন্য তাদের প্রতিহত করতে হবে। 

তিনি বলেন, খালেদা জিয়া সব চেয়ে বেশি খুশি হবেন, যদি তিনি শোনেন বিএনপিকে জনগণ সমর্থন দিয়েছে।

গত এক যুগেরও বেশি সময় বাধ্য হয়ে দেশের বাইরে আছি জানিয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন দলের মতামত ভিন্ন থাকতে পারে। তবে একটি জায়গায় যেকোনো মূল্যে এক জায়গায় থাকতে হবে। 

সংবিধানের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে ভোট হতে হবে। তাছাড়া জবাবদিহিতা সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন তিনি। 

জুলাই-আগস্টের আন্দোলেন বিএনপির অন্তত ৫০০ নেতাকর্মী শহীদ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, যারা ১৫ বছর দেশে বিএনপি নেতাকমীদের ওপর হামলা, নির্যাতন করেছে তারা অনেকেই বিএনপিতে ঘিরতে চায়। তাদের কোনোভাবেই আশেপাশে আসতে দেওয়া যাবে না। 

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ ইতিহাস থেকে জিয়ার নাম মুছে ফেলতে চেয়েছিলো। কিন্তু তাদের নেতার ছবিই দেশের মানুষ নামিয়ে ফেলেছে। রাজনীতির সংস্কার ছিলো জিয়াউর রহমানের বড় সংস্কার। 

সংস্কারের পর নির্বাচনকে খোঁড়া যুক্তি মন্তব্য করে তিনি বলেন, সংস্কারকে যদি কন্সটিটিউশনে নিতে চান তাহলেও একটা সংসদ দরকার। 

এসময় দেশের অর্থনীতি ভালো না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারকে সেদিকে নজর দিতে হবে। তার সঙ্গে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর