দল পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত: তারেক রহমান

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৬:৩০ পিএম

পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকার দেশকে অনেক পেছনে ফেলে দিয়েছে মন্তব্য করে দেশ মেরামতে মেধাবী, পরিশ্রমী ও সৎ লোকদের খুঁজে বের করার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দলকে পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করতে চায় বিএনপি।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের সদস্য পদ নবায়ন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। 

অনুষ্ঠানে তারেক রহমানসহ দলের সিনিয়র নেতারা ২০ টাকা দিয়ে দলের সদস্যপদ নবায়ন করেছেন। 

তিনি জানান, যত দ্রুত সম্ভব দল পুনর্গঠন করে রাষ্ট্র মেরামতে ভূমিকা রাখবে তার দল।

এসময় নেতৃত্বের সব দুর্বলতা কাটিয়ে সৎ, মেধাবী ও ত্যাগীদের যুক্ত করে এই কার্যক্রমকে এগিয়ে নেয়ারও তাগিদ দেন তিনি।  

তার দাবি, এই কার্যক্রমে ৪১ লাখ সদস্য নবায়নের প্রাথমিক টার্গেট নির্ধারণ করেছে  বিএনপি।

তারেক রহমান বলেন, দেশের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে, লণ্ডভণ্ড করে গেছে। রাজনৈতিক দলগুলো গুম-খুনের শিকার হয়েছে। যারা ত্যাগ-তিতিক্ষা পার করেছে তাদের নিয়ে আমরা সামনে এগিয়ে যাবো। নবায়নের সিদ্ধান্ত আনন্দের বিষয়। দল পুনর্গঠন করতে না পারলে দেশ পুনর্গঠন সম্ভব নয়।

দলকে পুনর্গঠিত করতে হলে মেধাবীদের অন্তর্ভুক্ত করে এই কার্যক্রম এগিয়ে নিতে হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুধু স্লোগান নয়, মেধা ও দক্ষতা দিয়ে আগামীতে নিজেদের প্রমাণ করার জন্য নেতাকর্মীদের জন্য রাজনৈতিক প্রশিক্ষণ প্রয়োজন। 

দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, অনুপ্রবেশকারীদের কারণে সদস্য সংগ্রহ নয়, এই কার্যক্রম পুরনো সদস্যদের নবায়নের।

স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান সদস্য নবায়নের ক্ষেত্রে যাদের ত্যাগ অবদান বেশি রয়েছে তাদের কাছে দলকে প্রথমে যাওয়ার আহ্বান জানান। 

একাত্তর/এসি
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর