মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করলেন ট্রাম্প

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১২:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের কয়েক ঘণ্টা পরেই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্র–মেক্সিকো সীমান্তে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন।  

মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এর আগে স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তার দ্বিতীয় মেয়াদ। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই ট্রাম্প বলেন, তিনি বেশ কিছু নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন। তার মধ্যে রয়েছে, আমেরিকার দক্ষিণ সীমান্ত অর্থাৎ যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করা। 

ওই ঘোষণার পরপর ট্রাম্প দেশটির দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করেন। 

তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ আদেশ। বৈধ অভিবাসন নিয়ে আমার কোনো কথা নেই। এটি আমি পছন্দ করি। আমাদের লোক দরকার এবং আমি বৈধ অভিবাসনের পক্ষে। কিন্তু অবৈধ অনুপ্রবেশ চলতে পারে না। 

ক্ষমতা গ্রহণের আগেও তিনি বলেছিলেন, মেক্সিকো সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। কারণ সীমান্ত দিয়ে লাখ লাখ অপরাধী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। তারা যেখান থেকে এসেছে, সেখানে তাদের অবিলম্বে ফেরত পাঠানো হবে।

এদিকে  ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী যেকোনো ব্যক্তির মার্কিন নাগরিকত্বের অধিকার বাতিল করা হবে, অর্থাৎ জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করা হবে। 

এদিন ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরই আশ্রয়প্রার্থীদের অভিবাসন প্রক্রিয়ায় সাহায্য করার জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে চালু করা একটি অ্যাপ অফলাইন হয়ে যায়।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, এই অ্যাপে ৩০ হাজার লোকের অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিলো।

ট্রাম্পের প্রধান উপদেষ্টা এবং অভিবাসন নীতেতে কট্টরপন্থী প্রখ্যাত স্টিফেন মিলার সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন যে, দরজা বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আগ্রহী সকল অবৈধ অভিবাসীদের এখনই ফিরে যাওয়া উচিত। অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশকারী যে কেউ বিচার এবং বহিষ্কারের মুখোমুখি হবেন।

আরবিএস
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর