সব ইসলামী দলের জন্য এক ভোটবাক্স, কাজ চলছে: চরমোনাই পীর

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০২:৫৮ পিএম

বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামের শাসন দেখতে চায় মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর)। 

তিনি জানান, আগামী নির্বাচনে যেন সব ইসলামী দলগুলোর একটি মাত্র ভোটবাক্স হয় সে ব্যাপারে কাজ চলছে। সব ইসলামী দল মিলিয়ে নির্বাচনী জোটের ব্যাপারেও আশা প্রকাশ করেছেন তিনি। 

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর সম্মেলনে এ কথা বলেন তিনি। 

চরমোনাই পীর বলেন, ইসলামী দলগুলোকে বারবার সিঁড়ি বানিয়ে ক্ষমতায় গেছে বিভিন্ন রাজনৈতিক দল। আর এটা হতে দেওয়া হবে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামের শাসন দেখতে চায়। 

দেশের মেধাবীরা বেকার থাকলেও অযোগ্যদের প্রশাসনের বড় বড় জায়গায় বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগও করেন তিনি। 

চরমোনাই পীর আরও বলেন, দেশের সব রাজনৈতিক দল নিয়ে বিতর্ক রয়েছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে জনগণের মধ্যে কোনো বিতর্ক নেই।

এসময় বাংলাদেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নেতারা। 

তারা বলেন, প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। ক্ষমতার হাত বদল হয়েছে, সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি।

একাত্তর/এসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে এবার চরমোনাই পীরের সঙ্গে দেখা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের (চরমোনাই পীর) সঙ্গে সাক্ষাৎ করবেন। 
ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, আজকে যারা দাঁড়িপাল্লা নিয়ে আসছে তারা স্বার্থান্বেষী মহল।
আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটে না থেকে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...
দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সাড়ে চার হাজার মার্কিন সেনার আত্মত্যাগের স্মৃতি বিজড়িত পথ বেয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবরের মধ্যে দেশটিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর