ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম

রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ। তাকে ছাড়িয়ে নিতে তার অনুসারীরা থানায় হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ থেকে সাত জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

পরে হামলায় জড়িতের সন্দেহে ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন আতিক গণমাধ্যমকে বলেন, পুলিশের গাড়ি থেকে ওই ছাত্রদল নেতাকে ছাড়িয়ে নিতে তার সমর্থকরা চেষ্টা করেছিলো। এ ঘটনায় পৃথক একটি মামলা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন নিহত হয়েছেন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক।
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। 
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে ঢাকা কলেজের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। এতে বন্ধ হয়ে গেছে মিরপুর সড়কের যান চলাচল। ফলে নিউমার্কেটসহ আশপাশের সড়কে...
রাজধানীর নিউমার্কেট থানার গাউছিয়া মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন...
কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...
দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সাড়ে চার হাজার মার্কিন সেনার আত্মত্যাগের স্মৃতি বিজড়িত পথ বেয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবরের মধ্যে দেশটিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর