৭২ এর সংবিধানে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয়: নাসির উদ্দিন

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৬:৫৬ পিএম

৭২-এর সংবিধান দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় জানিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, আমাদেরকে বহুদলীয় গণতন্ত্রের একটি সংবিধান দিতে হবে।

শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে ‘মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস’ শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় এক দলীয় সংবিধান দিয়ে কখনও সম্ভব না। গণপরিষদের মধ্য দিয়ে আমরা এমন একটি সংবিধান চাই, যার ফলে বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে।

তিনি বলেন, গণপরিষদ নির্বাচনে যে সংবিধান তৈরি হবে সেখানে ২৪-এর গণঅভ্যুত্থানে যেসব শ্রমিক শহীদ হয়েছেন তাদের কথা থাকতে হবে। মায়েদের কথা, নারীদের কথাও থাকতে হবে।

বিএনপিসহ সব রাজনৈতিক দলকে নতুন সংবিধান গড়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বলেন, দেশের সংকট সমাধানে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে হাঁটতে হবে।

নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বিচার প্রক্রিয়া আর সংস্কার প্রক্রিয়ায় কেউ বাধা দিতে চাইলে সবাইকে আবারও প্রস্তুত থাকতে হবে। বাধা দেওয়ার পরিণতি হবে শেখ হাসিনার মতো।

তিনি আরও বলেন, রক্ত দিয়েছি, রক্ত আরও দেবো। বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ।

গণপরিষদ নির্বাচনের জন্য নেতাকর্মীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এ ছাত্রনেতা বলেন, এই নির্বাচনের মধ্যেই রয়েছে বাংলাদেশে আগামী দিনের সম্ভাবনা এবং ভবিষ্যৎ।

আরবিএস
সংবিধান অনুযায়ীই আমাদের পথ চলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমাদের প্রচলিত সংবিধান অনুযায়ী পথ চলতে হবে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
একটি রাজনৈতিক দল একাত্তরের পরাজয়কে মেনে নিতে না পেরেই দেশের সংবিধান ছিঁড়ে ফেলতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে...
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার।
দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর