দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

শনিবার বিকেল ৫টা ৭ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ডব্লিউইএফ সম্মেলনে অধ্যাপক ইউনূস মোট ৪৭টি ইভেন্টে যোগ দেন। তিনি চারজন রাষ্ট্র বা সরকার প্রধান, মন্ত্রী পর্যায়ের চার জন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১০ জন শীর্ষ কর্মকর্তা বা নির্বাহী, বৈশ্বিক শীর্ষস্থানীয় ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা সিইও, বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ৯টি প্রোগ্রাম (আনুষ্ঠানিক নৈশ ও মধ্যাহ্ন ভোজ), ৮টি গণমাধ্যমের সাথে সাথে সাক্ষাৎকার, এবং আরও দু’টি অন্য অনুষ্ঠানে অংশ নেন।

গত ২১ জানুয়ারি ড. ইউনূস দাভোসে পৌঁছানোর পর সেখানে ডব্লিউইএফ সম্মেলনে যোগদানকারী বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় কাটান।

সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টা সাতটি প্রোগ্রামে যোগ দেন এবং সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজের সঙ্গে বৈঠক করেন।

এছাড়াও ড. ইউনূস পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা, মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন, থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সজান্ডার স্টুবের সঙ্গে সাক্ষাৎ করেন।

সফরের দ্বিতীয় দিন ড. ইউনূস ১৪টি প্রোগ্রাম এবং কয়েকটি সাইড ইভেন্টে যোগ দেন। 

প্রধান উপদেষ্টা সম্মেলনে হেড অব ফেডারেল চ্যান্সেলারী এন্ড ফেডারেল মিনিস্টার ফর টাস্ক, ফেডারেল চ্যান্সেলারী অব জার্মানি; বেলজিয়ামের রাজা কিং ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা; সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিলর, ফেডারেল ডিপার্টমেন্ট ফর ফরেন অ্যাফেয়ার্স ইগনাজিও ক্যাসিস; সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচারাল এন্ড আটর্স অথরিটির চেয়ারপার্সন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম; জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস; কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স সিসেকদি; যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক সাবেক বিশেষ দূত জন কেরি; সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার; জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্কের সঙ্গেও সাক্ষাৎ করেন।

সম্মেলন চলাকালে অধ্যাপক ইউনূস ‘দ্য স্টেট অব ক্লাইমেট এন্ড ন্যাচার’ শীর্ষক একটি পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তৃতা করেন এবং দাভোসের একটি হোটেলে শোয়াব ফাউন্ডেশন আয়োজিত সোশ্যাল এন্ট্রিপ্রিনিয়ারশিপ-এর একটি অনুষ্ঠানে যোগ দেন।

সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ১৪টি নির্ধারিত ইভেন্টে ছাড়াও কয়েকটি প্রোগ্রামে যোগ দেন।

প্রধান উপদেষ্টা মেটা প্ল্যাটফর্মের গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ; ইউএই-ভিত্তিক গ্লোবাল লজিস্টিকস প্রোভাইডার ডিপি ওয়াল্ড-এর গ্রুপ চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকতা সুলতান আহমেদ বিন সুলাইমান; অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড; ড্যানিস শিপিং এন্ড লজিস্টিকস কোম্পানি 

এ.পি মোলার - মায়েরস্ক-এর চেয়ারম্যান রবার্ট মায়েরস্ক উগালা এবং বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক(অপারেশনস) আনা বিজার্ডের সঙ্গে বৈঠক করেন।

সুইজারল্যান্ডে তার শেষ দিনে প্রধান উপদেষ্টা সাতটি ইভেন্টে যোগ দেন। যার মধ্যে ডব্লিউইএফ-এর প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব আয়োজিত একের পর এক অনুষ্ঠান এবং দাভোসের জলবায়ু হাবের একটি ইভেন্টে ভাষণ দেন। এছাড়া তিনি আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও এবং জেনেল গ্রুপের নির্বাহী চেয়ারম্যান আমের আলিরেজার সঙ্গেও সাক্ষাৎ করেন।

আরবিএস
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর