নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: খন্দকার মোশাররফ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:৫০ পিএম

অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার থাকতে পারে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র হচ্ছে।

শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে নিউইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের স্বার্থে নির্বাচন পেছানোর চেষ্টা হচ্ছে, এমন প্রশ্ন রেখে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে যতদ্রুত সম্ভব সরকারের নির্বাচনের দিকে যাওয়া উচিত। 

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে যারা ক্ষমতায় ছিলো তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তবে আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার অতি শিগগিরই নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করবে। এরপর জনগণ নির্বাচনমুখী হবে। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন আর কোনও ষড়যন্ত্র কাজে দেবে না। জনগণই সব ষড়যন্ত্রের মোকাবিলা করবে। অতএব অনতিবিলম্বে নির্বাচন দিন।

এক মাসে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিজয় এসেছে এই দাবি করা ঠিক না উল্লেখ করে এ বিএনপি নেতা বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পেছনে বিএনপির দীর্ঘ সময়ের ত্যাগ ছিলো। যারা দাবি করে শুধু বৈষম্যবিরোধী আন্দোলনই এই বিজয় এনেছে তাদের দাবি ঠিক না। আন্দোলনের ফসল হিসেবে যারা ক্ষমতায় বসেছে তাদের দাবি অনুযায়ী তারা নিরপেক্ষ সরকার। এদেশের মানুষ তাদের দায়িত্ব দিয়েছে। দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য তাদের প্রতিশ্রুতি আছে। তাই অনির্দিষ্টকালের জন্য অন্তর্বর্তী সরকার থাকতে পারে না। 

তত্ত্বাবধায়ক সরকার যখনই নির্বাচন করেছে তারা ভালো নির্বাচন করেছে বলেও মন্তব্য করেন তিনি। 

নিউইয়র্ক স্টেট বিএনপি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো. অলিউল্লা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দলটির চেয়াপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আলহাজ আব্দুল লতিফ সম্রাট প্রমুখ।

আরবিএস
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর