ঝাড়ু মিছিল করে জেলা বিএনপির সম্মেলন প্রতিহতের ডাক

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১১:০৪ পিএম

আগামী পহেলা ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা বিএনপির সম্মেলন। এই সম্মেলনকে ‘কূট কৌশলে’র মাধ্যমে ত্যাগী নেতাদের বাদ দিয়ে করা হচ্ছে বলে দাবি করেছে জেলার একটি অংশ। ইতিমধ্যে তারা সম্মেলনের প্রতিবাদে মশাল মিছিল করেছেন। এবার প্রতিবাদ জানালেন ঝাড়ু মিছিল করে।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে সম্মেলনের প্রতিবাদে আয়োজিত ঝাড়ু মিছিলটি শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘরে টেংকের পাড় মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম সারোয়ার খোকন, অ্যাড. আনিসুর রহমান মনজু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক, সাবেক কোষাধক্ষ্য জসিম উদ্দিন রিপন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ আলী আজম, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সহ সভাপতি রাশেদ কবির আকন্দ প্রমুখ।

বক্তারা বলেন, জেলা বিএনপির নামে একটি কুচক্রি মহল ‘তথাকথিত’ বিএনপি নেতা কবির আহমেদের ‘কূট কৌশলে’র মাধ্যমে এই সম্মেলনের আয়োজন করছে। তারা পূর্ণাঙ্গ ভোটার লিস্ট না করে ত্যাগী, নির্যাতিত এবং বিএনপির মূলধারার নেতাকর্মীদের বাদ দিয়ে সম্মেলন করতে চাচ্ছে। কিন্তু তা কখনও মেনে নেওয়া হবে না। 

সম্মেলনের এই আয়োজনকে ‘প্রহসন’ উল্লেখ করে তারা বলেন, সম্মেলন স্থগিত না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। 

ঝাড়ু মিছিলে বিপুল সংখ্যাক নারীসহ জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা ও জেলা যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৮ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এক পক্ষ সম্মেলন সব প্রস্তুতি নিলেও অপর পক্ষের বিরোধিতার জন্য দুটি তারিখই পরিবর্তন করে কেন্দ্রীয় বিএনপি।

একাত্তর/এসি
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর