ঢাকায় নিখোঁজ সেই সুবার খোঁজ মিলেছে নওগাঁয়

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৩ পিএম

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় থেকে নিখোঁজ ১১ বছরের আরাবি ইসলাম সুবাকে নওগাঁয় দেখা গেছে। একাত্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শফিউল সারোয়ার।

এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে আদাবর থানার ওসি এস এম জাকারিয়া গণমাধ্যমকে জানান, সুবার খোঁজ মিলেছি।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় মেয়েটির অবস্থান নিশ্চিত করা গেলেও তাকে এখনো উদ্ধার করা যায়নি। তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে।

জানা যায়, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিলো সুবা। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হন সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হন তিনি।

মোহাম্মদপুর এলাকার সিসি ক্যামেরার ফুটেজে টোকিও স্কয়ারের সামনে সুবাকে শেষ দেখা যায়। সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরেকজনও ছিলো। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে।

এর আগে সুবার বাবা ইমরান রাজিব গণমাধ্যমকে বলেন, সুবা বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি। সুবা নিখোঁজের ঘটনায় থানায় জিডি করেছি। পুলিশ বলেছে তারা চেষ্টা করছে।

একাত্তর/আরএ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ক্যামেরা জার্নালিস্ট মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আল-হাসান তিনদিন ধরে নিখোঁজ। তার খোঁজে দিশেহারা হয়ে পড়েছে পরিবার। করা হয়েছে জিডিও।
পটুয়াখালীর কুয়াকাটা এলাকা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ জেলে আট দিন পর জীবিত ফিরে এসেছেন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন। এতে উপকূলজুড়ে স্বস্তি ফিরেছে জেলে...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর