আজীবন ইজতেমায় আসতে চান বহু মুসল্লি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৮ পিএম

প্রতি বছরের মত এবারও ইজতেমা থেকে দ্বিনের দাওয়াতে বের হচ্ছেন তাবলিগ জামাতের একটি দল। এবারের সংখ্যা ৩৫ হাজার। এরকম উদ্যোগের ফলে তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমায় দুই যুগেরও বেশি সময় ধরে বাড়ছে মুসল্লির সংখ্যা। এই দলে আছেন বিদেশি মুসল্লিরাও। আজীবন ইজতেমায় আসার ঘোষণা দিয়েছেন কেউ কেউ। 

বগুড়ার মাহফুজুর রহমান। ৪৭ বছর ধরে তিনি বিশ্ব ইজতেমায় আসেন। ছাত্রজীবন থেকে আসা শুরু করেন, চাকরি শেষ হয়েছে, এখনো আসেন। আসার পর এখনো একই রকম মানসিক শান্তি অনুভব করেন। যতবার তিনি আসেন, ততবারই আখেরি মোনাজাত শেষে ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দিয়ে বেড়ান। 

আজীবন দ্বিনের পথে থাকতে চান তিনি। মাহফুজুরের মতো দুই যুগ ধরে ধরে নিয়মিত বিশ্ব ইজতেমায় আসা প্রবীণ মুসল্লির সংখ্যা এবারের ইজতেমায় কম নয়। ইজতেমার জন্য ময়দান প্রস্তুত থেকে শুরু করে নানা ধরনের কঠোর পরিশ্রম করেন তারা। ইজতেমার আগেও কয়েক মাস ইজতেমার দাওয়াত দেন ঘুরে ঘুরে। 

দেশি তাবলিগের মুসল্লিদের মতো কেবল বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে আসছেন বিদেশি মুসলিমরা। তাবলিগ জামাতের ভারত, পাকিস্তান, ইউরোপ, আফ্রিকা, আমেরিকার অনেক মুসল্লিও টঙ্গীর বিশ্ব ইজতেমায় আসছেন বারে বারে। অনেকেই আসতে চান আজীবন। 

তাবলীগের আয়োজক মুরুব্বিরা বলছেন, সুষ্ঠুভাবে এবারের দুই পর্বে তিন ধাপের ইজতেমা শেষ হচ্ছে চলতি মাসেই। আগামীতে যাতে আরো বেশি দেশি বিদেশি মুসল্লি দাওয়াতের কাজ শেষে ইজতেমায় আসতে পারেন, সেজন্য এখনই দিন তারিখ ঠিক হয়ে গেছে।

বছর ঘুরে আবারো তাবলিগের লাখো দেশি-বিদেশি মুসল্লি আগামী বছরের ২ জানুয়ারির বিশ্ব ইজতেমায় অংশ নেবেন, সেই আশাতেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। 

 

একাত্তর/এসি
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
কানাডার ভিসা দেয়ার কথা বলে কারো থেকে নিয়েছেন ২০ লাখ কিংবা কারো থেকে ৬০ লাখ টাকা। এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিনিময়ে সবাইকে দিয়েছেন জাল ভিসা।
স্বৈরাচার পতনের জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী হয়ে ওঠে প্রতিরোধের স্ট্যালিনগ্রাদে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতা আর বিপরীতে বীর জনতার লড়াই এখন ইতিহাসের পাতায়।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর