সামরিক বিমানে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠালো আমেরিকা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৫ এএম

সামরিক বিমানে করে নথিহীন অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে আমেরিকা। বুধবার (৫ ফেব্রুয়ারি) ওই বিমান ভারতে পৌঁছায়।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর নথিহীন অভিবাসীদের বিরুদ্ধে কড়া মনোভাব নিয়েছেন। ইতিমধ্যে ব্রাজিল, কলম্বিয়া, মেক্সিকোতে অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। এবার ভারতীয়দের পাঠানো হলো।

আমেরিকার টেক্সাসের সান অ্যান্টোনিও বিমানবন্দর থেকে সি ১৭ সামরিক বিমান ভারতীয়দের নিয়ে রওয়ানা হয়।

মার্কিন টেলিভিশন সংস্থা এনবিসি জানিয়েছেন, অন্তত ১০০ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে।

কর্মকর্তাদের উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট জানিয়েছে, বিমানটি প্রথমে গুয়ামে থামে, পরে নামে পাঞ্জাবে। এসময় পাঞ্জাবে বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়।

যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা প্রথম না। ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট ছিলেন, তখনো বেআইনি ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছিলো। গত অক্টোবরে বাইডেনের সময়েও ভারতীয়দের ফেরত পাঠিয়েছে আমেরিকা। কিন্তু এই প্রথম সামরিক বিমানে করে ভারতীয়দের ফেরত পাঠানো হলো।

একাত্তর/আরএ
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের অমর স্মৃতি সংরক্ষণ এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের চেতনাকে চির অম্লান করে রাখতে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত দৃষ্টিনন্দন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর