ভোটার নিবন্ধনের লাইনে দাঁড়ানো নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৫ পিএম

সিরাজগঞ্জে হালনাগাদ ভোটার নিবন্ধনের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। 

শুক্রবার দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটার নিবন্ধন করতে এসে লাইনে দাঁড়ানো নিয়ে কালিয়া কান্দাপাড়া ও চর বনবাড়িয়া গ্রামের যুবকদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষ সংঘর্ষের জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রামের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সদর থানার পরিদর্শক (তদন্ত)  মাসুদ রানা জানান, লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কালিয়া ও বনবাড়িয়া গ্রামের যুবকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আহত দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরবিএস
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর