শিগগিরই ইসরাইলের বিরুদ্ধে ট্রু প্রমিজ-৩ অভিযান: আইআরজিসি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৯ পিএম

ভবিষ্যতে যাতে আর কোনো যুদ্ধ না হয় সেজন্য ইরানকে অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে উল্লেখ করে ইসলামিক রেভলিউশনারী গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী হাজিজাদেহ বলেছেন, শিগগিরই দখলদার ইসরাইলের বিরুদ্ধে তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান চালানো হবে। 

আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার হাজিজাদেহ মঙ্গলবার রাতে এক টেলিভিশন সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। 

তেহরান ভিত্তিক পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধের সময় ইরান ইসরাইলের বিরুদ্ধে ট্রু প্রমিজ-১ ও ২ নামের দু’টি সামরিক অভিযান চালায়। জেনারেল হাজিজাদেহ ওই দু’টি অভিযানের কথা উল্লেখ করে বলেন, শিগগিরই ট্রু প্রমিজ-৩ অভিযান চালানো হবে।

ইরানের বিরুদ্ধে আমেরিকা ও দখলদার ইসরাইল সম্প্রতি যে হুমকি ধমকি দিয়েছে তা প্রত্যাখ্যান করে এ কমান্ডার বলেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীরা আসলে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে ইরানকে প্রতিশোধ গ্রহণ করা থেকে বিরত রাখতে চায়।

তিনি আরও বলেন, আর যাতে কোনো যুদ্ধ না হয় সেজন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। আমরা এ বিষয়ে নিশ্চিত যে, শত্রুদের পক্ষে সংঘাত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। 

আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের সমরাস্ত্র উৎপাদন বন্ধ করার লক্ষ্যে শত্রুদের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা সত্ত্বেও এই উৎপাদন কখনও বন্ধ হয়নি দাবি করে হাজিজাদেহ বলেন, আমরা সব সময় নিজেদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখি এবং আল্লাহর ইচ্ছায় আমাদের সমরাস্ত্র উৎপাদন কখনও একদিনের জন্যও বন্ধ হয়নি। 

ইরানের এই সেনা কর্মকর্তা এমন সময় এ বক্তব্য দিলেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানে হামলা চালানোর হুমকি দিয়ে বলেছেন, তিনি ইরানে বোমা হামলা করার চেয়ে দেশটির সঙ্গে একটি চুক্তি করাকে প্রাধান্য দেবেন। 

অন্যদিকে ইসরাইলি গণমাধ্যমগুলো সাম্প্রতিক সময়ে এই জল্পনা ব্যাপকভাবে প্রচার করেছে যে, তেল আবিব অচিরেই ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। 

তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইরানে হামলা চালানোর মতো ভুল পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরাইল কেউই গ্রহণ করবে না। এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে।  

আরবিএস
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
অনেক নাটকীয়তার পর অবশেষে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধন্ত নিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি নিজেই এই ঘোষণা দেবেন বলে এক...
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর