জার্মানিতে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম

ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানিতে পার্লামেন্ট তথা বুন্দেসট্যাগের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোটকেন্দ্রগুলো বন্ধ হওয়ার পরপরই সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে প্রাথমিক ফলাফল বা এক্সিট পোল প্রকাশিত হবে।

জার্মানির জনমত জরিপ প্রতিষ্ঠান এআরডি-ডাচল্যান্ডট্রেন্ডের সবশেষ জরিপ অনুসারে, জার্মান জনগণের কাছে সবচেয়ে বড় সমস্যা হলো অভিবাসন, যা ৩৭ শতাংশ মানুষ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। গত মাসের তুলনায় এটি ১৪ শতাংশ বেড়েছে।

এছাড়া অর্থনীতির অবস্থা, সশস্ত্র সংঘাত, পররাষ্ট্রনীতি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা, অসমতা, দারিদ্র্যতা, শিক্ষা, সন্ত্রাস ও অপরাধ, পেনশন ব্যবস্থা, মুদ্রাস্ফীতি ও স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলো আলোচনায় আছে।

অবশ্য জরিপ বলছে, সম্প্রতি অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এ অবস্থায় নির্বাচনে অংশ নেয়া প্রধান দলগুলো বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে।

নির্বাচনের পর প্রাথমিক ফলাফল বা এক্সিট পোল প্রকাশিত হলেও ডাকযোগে প্রদত্ত ভোটসহ চূড়ান্ত ফলাফল প্রকাশে কয়েক দিন সময় লাগতে পারে।

নতুন চ্যান্সেলর নিয়োগের প্রক্রিয়াও সময়সাপেক্ষ। নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর, বিভিন্ন রাজনৈতিক দল সরকার গঠনের জন্য জোট আলোচনা শুরু করবে। এই আলোচনা সফলভাবে সম্পন্ন হলে, ফেডারেল প্রেসিডেন্ট সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী প্রার্থীর নাম চ্যান্সেলর পদে প্রস্তাব করবেন। সংসদে ভোটাভুটির মাধ্যমে চ্যান্সেলর নির্বাচিত হওয়ার পর তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

জোট গঠনের জটিলতার কারণে, এই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক সপ্তাহ বা কোনো কোনো ক্ষেত্রে মাসও লেগে যেতে পারে।

একাত্তর/আরএ
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বেলজিয়ামের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে দেশটি। দেশটির পূর্বঞ্চলের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল 'হাই ফেন্স'-এ সৃষ্ট এই আগুনে ইতোমধ্যে ৩,০০০ হেক্টরেরও বেশি (প্রায় ২৭...
১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা 'কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস' জানিয়েছে, পশ্চিম ইউরোপ চলতি মৌসুমে ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে উষ্ণ জুন ও জুলাই মাস প্রত্যক্ষ করেছে। সংস্থাটির...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর