রাজনৈতিক অস্থিতিশীলতায় সংস্কার বাস্তবায়ন অসম্ভব: তারেক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৭ পিএম

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না এলে কোনো সংস্কার প্রস্তাবই বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে ‘দেশকে ধ্বংসের দ্বার প্রান্ত’ থেকে ফিরিয়ে আনতে যতো দ্রুত সম্ভব নির্বাচনের তাগিদ দিয়েছেন তিনি। 

তারেক রহমান বলেন, সরকারের কিছু লোকজনের কথাবার্তায় মনে হচ্ছে তারা তাদের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন। তার মতে, সংসদ কার্যকর হতে যতো সময় লাগবে, ততোই বাড়বে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকসহ সব ক্ষেত্রের অস্থিরতা বাড়বে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত ৩১-দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এসময় তারেক রহমান বলেন, কোন নির্বাচন আগে বা পরে তা নিয়ে দাবি থাকতেই পারে। দেশে একটি অস্থিরতা বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে সহায়তা। কিন্তু অনেকের কথা শুনে মনে হচ্ছে- সরকার তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে। এতে রাজনীতিতে দ্বিধা-দ্বন্দ্ব, অস্থিরতা আরও বাড়াবে। এমন হলে অর্থনীতিও বিপদের মুখে পড়বে। তাই মূল লক্ষ্য হওয়া উচিত, দেশকে যতো দ্রুত সম্ভব স্থিতিশীলতা অবস্থায় ফিরিয়ে আনা।

তিনি বলেন, স্বৈরাচার ব্যবস্থা থেকে বের হতে হলে একজন ব্যক্তি দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিএনপি সেটা বাস্তবায়ন করতে চায়। কিন্তু সংসদবিহীন কোনো সরকারের সেটি করা সম্ভব নয়। যারা সংস্কারের কথা বলছেন, এদের মতো ২০০৮ সালেও সংস্কারের কথা বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেটা আর স্বৈরাচার সরকার করেনি। ২০০৮ সালে নির্বাচনে ঘাপলা ছিল। সাবেক প্রধানমন্ত্রীর কথায় সেগুলো প্রমাণিত হয়েছিল। ২০০৮ সালে জনগণের প্রকৃত ভোটে তারা ক্ষমতায় আসেনি।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বিশেষ একটি দেশকে সুবিধা দেওয়ার জন্য পতিত স্বৈরাচার সরকার শিক্ষা স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ খাত ইচ্ছা করে ধ্বংস করেছিলো।

একাত্তর/এসি
বাংলাদেশে হিন্দু-মুসলিমের হাজার বছরের ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে একটি নির্দিষ্ট মহল এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন...
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা বিভিন্ন ধরনের নাশকতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই অপশক্তি...
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ড গোটা জাতিকে নাড়িয়ে দিয়েছিলো এবং সেই আন্দোলনের জাগরণেরই চূড়ান্ত পরিণতিতে চব্বিশের গণঅভ্যুত্থান অর্জিত হয়েছে বলে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের প্রকাশিত ঐতিহাসিক ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির রেশ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর