আওয়ামী লীগ যা করেছে তা আমাদের করা যাবে না: ফিরোজ মাহমুদ ইকবাল

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৯:৩৮ পিএম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে যা করেছে, সেই কাজ আমাদের করা যাবেনা। কাউকে হয়রানি না করা এবং মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে জিহাদ ঘোষণা করতে হবে।

মঙ্গলবার (৪ মার্চ) বগুড়া জেলার শিবগঞ্জে স্থানীয় মুগ্ধ চত্বরে গণ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দীর্ঘ ১৭ বছর পর শিবগঞ্জে এসেছেন তিনি। দীর্ঘদিন পর বিএনপির এই নেতা তার নিজ এলাকায় পৌঁছালে তাকে গণ সংবর্ধনা দিয়েছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ ৷ কাছের মানুষদের কাছ থেকে এমন সম্মান পেয়ে খুশি তিনিও।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তাকে একাধিক মামলায় আসামি করা হয়। কারাভোগ শেষে সোমবার জামিনে মুক্তি পান। সংবর্ধনায় প্রিয় নেতাকে পেয়ে খুশি তারা। স্বৈরশাসকের সময় নেতাকর্মীদের ওপর যে নির্যাতন চালানো হয় সংবর্ধনায় তার বর্ণনা দেন নেতা কর্মীরা।

ডা. ইকবালকে  দেখতে এবং অনুষ্ঠানে যোগ দিতে হাজার হাজার মানুষের ঢল নামে। তিনি বগুড়া শহর থেকে মহাস্থানে এসে হযরত শাহ সুলতান বলখী (রঃ) এর মাজার জিয়ারত করেন। পরে শিবগঞ্জের মুগ্ধ চত্বরে আসেন। সেখানে সর্বস্তরের জনসাধারণ তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। দীর্ঘ দিন পর তাদের প্রিয় নেতাকে পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।

স্থানীয়রা বলেন, ডা. ফিরোজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট  অফিসার থাকা কালে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। এছাড়া সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন, সে কথা এখনও মনে রেখেছেন এলাকাবাসী।

একাত্তর/এসি
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর